বিগত কয়েকমাস ধরেই Vivo X100 Pro+ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছে। চলতি বছরের নভেম্বর মাসেই লঞ্চ হতে চলেছে এই ফোন। Vivo X100 Series-এ মোট তিনটি ফোন রয়েছে। সেগুলি হল- Vivo X100, X100 Pro ও X100 Pro+। এই তিনটি ফোনের মধ্যে সবথেকে আকর্ষণীয় X100 Pro+ কারণ এতে রয়েছে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এই ফোন সম্পর্কে নানান তথ্য মিলেছে। জেনে নেওয়া যাক, এই ফোনের ফিচার্সগুলি সম্পর্কে।
কেমন ফিচার্স থাকছে Vivo X100 Pro+ ফোনে?
Vivo X100 Pro+ ফোনটিতে থাকতে পারে ১/১.৪ ইঞ্চি সাইজ়ের ক্যামেরা, যা ৩x বা ৫x অপটিক্যাল জ়ুম ক্ষমতাসম্পন্ন। দুই টিপস্টারই জানিয়েছেন, অ্যাডভান্সড AI অ্যালগরিদম রয়েছে ফোনটিতে, যার দ্বারা 10X অপটিক্যাল জ়ুমের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন তাঁরা।
সূত্রের খবর অনুযায়ী, Vivo X100 ও X100 Pro এই দুটি ফোনে পারফরম্যান্সের জন্য থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট, যা শীঘ্রই লঞ্চ করতে চলেছে। চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ এই প্রসেসরটি লঞ্চ করা হতে পারে বলে খবর।
কী প্রসেসর থাকছে এই ফোনে?
পারফরম্যান্সের জন্য Vivo X100 Pro+ ফোনে একটি স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্রসেসর থাকতে পারে। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, X100 Pro+ ফোনটি চলতি বছরের শেষ দিকে লঞ্চ না হয়ে ২০২৪ সালের প্রথমের দিকে লঞ্চ হতে পারে। X90 Pro+ ফোনটি প্রাথমিক ভাবে চীনের বাইরে অন্যান্য দেশের বাজারে লঞ্চ করা হয়নি।
কেমন ক্যামেরা থাকছে এই Vivo X100 Pro+ ফোনে?
সূত্রের খবর, Vivo X100 Pro+ ফোনে যে ২০০ মেগাপিক্সেল ক্য়ামেরা থাকছে যাতে একাধিক কাস্টমাইজ়েশন রয়েছে। এই ফোনটিতে Sony IMX890 ও IMX866 এর থেকেও ভালো কিছু সেন্সর থাকতে পারে। অন্য এক সূত্রের খবর, এই ফোনের জন্য Samsung এর সঙ্গে জুটি বাঁধছে Vivo। এই ফোনে দেওয়া হচ্ছে Samsung HPV ক্যামেরা সেন্সর।






