Motorola ব্র্যান্ড নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সবসময়ই মানুষের সাধ্যের মধ্যেই নানান ফোন এনেছে এই কোম্পানি। বেশ অনেকদিন ধরেই এই ব্র্যান্ডের Moto G14 মডেল নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল। এবার অবশেষে গতকাল অর্থাৎ ১লা জুলাই লঞ্চ হয়েছে Moto G14। লঞ্চের আগেই এই ফোনের দাম ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। খুবই কম দামে সকলের সাধ্যের মধ্যেই এবার বাজারে এল Moto G14।
Moto G14 ফোনের ফিচার্সঃ
- Motorola ব্র্যান্ডের এই স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
- Moto G14 ফোনে Unisock T616 অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
- এই ফোনে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ (UFS 2.2) থাকবে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
- ফোনটিতে একটি ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি পাওয়া যাবে, যা 20 W টার্বোপাওয়ার সাপোর্ট করবে।
- রয়েছে ডলবি অ্যাটমোসের সাপোর্ট। অডিওর জন্য দেওয়া হয়েছে স্টেরিও স্পিকার।
- Moto G14 স্মার্টফোনটি Android 13 এ কাজ করবে। দাবী করা হয়েছে, এই ফোনটি Android 14 আপগ্রেড পাবে।
- ফোনের পিছনের প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেল কোয়াড পিক্সেল ক্যামেরা সিস্টেম পাওয়া যাবে।
- সিকিওরিটির জন্য, ফোনের পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটিতে ফেস আনলক সাপোর্ট করবে।
- এছাড়াও এই ফোনটিতে তিন বছরের জন্য সিকিওরিটি আপগ্রেড দেওয়া হবে।
Moto G14 দাম কত হতে পারে?
এই স্মার্টফোনের দাম ১০,০০০ থেকে ১১,০০০ টাকার মধ্যে হতে পারে। ভারতে Moto G13-এর বর্তমান দাম ৯,৯৯৯ টাকা। সেই অনুযায়ী Moto G14-এর দামও এরকমই রাখা হবে বলেই মনে করা হচ্ছে।





