আর মোবাইল ফোন নয়, এবার ইলেকট্রিক বাইক বানাবে মাইক্রোম্যাক্স, কত দাম হবে এই ই-বাইকের? জেনে নিন বিস্তারিত তথ্য

একটা সময় ছিল যখন তরুণ-তরুণীদের হাতে হাতে ঘুরত মাইক্রোম্যাক্সের ফোন। কম দামের মধ্যে হাই-এন্ড স্মার্টফোন বাজারে এনেছিল এই সংস্থা। কিন্তু এখন এই কোম্পানির ফোনের চাহিদা অনেক কমে গিয়েছে। এই কারণে এবার অন্য প্রোজেক্টে পা গলাতে চাইছে মাইক্রোম্যাক্স। টেকক্রাঞ্চের তরফে রিপোর্টে এমনই জানানো হয়েছে।

কী জানাচ্ছে রিপোর্ট?

সংস্থার রেগুলেটরি ফাইলিং থেকে জানা গিয়েছে, মাইক্রোম্যাক্স মোবিলিটি নামক একটি সংস্থা অন্তর্ভুক্ত করেছে সংস্থার সহ প্রতিষ্ঠাতা বিকাশ জৈন, রাজেশ আগারওয়াল এবং সুমিত কুমার। আরও জানা গিয়েছে, ২০২৩ এর শুরু দিকেই অটোমোবাইল শিল্পে প্রবেশ করার জন্য নথিপত্র তৈরি করা এবং আলোচনা পর্ব শুরু করে দিয়েছিল মাইক্রোম্যাক্স। ভারতের টেক বাজারে পুনরায় এন্ট্রি নিতে চলেছে মাইক্রোম্যাক্স তবে একদমই নতুন অবতারে।

সেকেন্ড ইনিংস শুরু হতে চলেছে কোনও নতুন স্মার্টফোন নয় বরং বৈদ্যুতিক যানবাহন দিয়ে। তাছাড়া সংস্থার স্মার্টফোনের বিক্রি-বাট্টা বিগত কয়েক বছরে বেশ ভালো পরিমাণে হ্রাস পেয়েছে। দেশের বাজারে বড় পতন ঘটেছে মাইক্রোম্যাক্সের। বাজারে পা জমাতে বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় নামতে চলেছে এই সংস্থা। সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে দু চাকাতেই মনোযোগ করতে পারে মাইক্রোম্যাক্স। তবে এই সেগমেন্টে ইতিমধ্যে উপস্থিত ওলা ইলেকট্রিকের মতো সংস্থা।

কী জানাল সংস্থা?

মার্কেট রিসার্চ ফার্ম IDC-এর ভাইস প্রেসিডেন্ট নবকেন্দর সিং সংবাদমাধ্যম টেক ক্রান্চকে জানান, শীর্ষ ৫-৬টি সংস্থাকে কেন্দ্র করে এখন বাজার খুব প্রতিযোগিতামূলক। আসলে শুধু মাইক্রোম্যাক্স নয়, একাধিক স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা বৈদ্যুতিক যানবাহনের ব্যবসায় নার পরিকল্পনা নিয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles