বিয়ের জন্য বারবার ধর্ম বদল, ৫ বার বিয়ের পিঁড়িতে বসেছেন শাসকদল ঘনিষ্ঠ বুদ্ধিজীবী, কবীর সুমনের এই ৫ স্ত্রী কারা, রইল বিস্তারিত

কবীর সুমন, এই নামটির সঙ্গে সকলেই বেশ পরিচিত। পশ্চিমবঙ্গের সঙ্গীতশিল্পী তথা বুদ্ধিজীবী হিসেবে তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে। তার উপর রাজনৈতিক বা সামাজিক বিষয় নিয়ে তিনি মাঝেমধ্যে যেসমস্ত মন্তব্য করেন, তাতে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি হামেশাই। ৭৫ বছর বয়সী এই শিল্পীর সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে ফের নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

কী মন্তব্য করেছিলেন কবীর সুমন?

কবীর সুমন শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠ বুদ্ধিজীবী বলেই পরিচিত। কিছুদিন আগেই পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে অপর্ণা সেনদের মত বুদ্ধিজীবীরা মমতা সরকারের বিরোধিতা করেন। অপর্ণা কড়া মন্তব্য করে বলেন, বাম শাসনের অবসান চাইলেও তারা এই পরিবর্তন কখনও চাননি। এর উত্তরে কবীর সুমন পাল্টা মন্তব্য করে বলেন, “আমি মোট পাঁচবার বিয়ে করেছি। যতবারই বিয়ে করা হোক না কেন, মনে হবে বিয়ে করে ঠিক হয়নি”।

তাঁর এহেন মন্তব্যই যেন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সকলেই মনেই উৎসাহ জাগে কবীর সুমনের এই ৫ স্ত্রীর বিষয়ে। যদিও উইকিপিডিয়া খুঁজলে কবীর সুমনের স্ত্রীর নাম হিসেবে শুধুমাত্র সাবিনা ইয়াসমিনের নামটাই দেখা যায়। তবে তিনি নিজেই যখন স্বীকার করেছেন যে তিনি পাঁচবার বিয়ে করেছেন, তা নিয়ে আর কোনও তর্ক-বিতর্ক চলে না।

বিয়ের জন্য ধর্ম বদলান কবীর সুমন

কবীর সুমনের আসল নাম সুমন চট্টোপাধ্যায়। জন্ম সূত্রে তিনি আসলে হিন্দু। তিনি ১৯৬৯ সালে আমেরিকায় যান ভয়েস অফ আমেরিকায় কাজ করার জন্য। সেই সময় সোফিয়া নাজমা চৌধুরী নামের এক বাংলাদেশী মহিলার প্রেমে পড়েন কবীর সুমন। তারা একসঙ্গে দশ বছর তারা আমেরিকাতে ছিলেন। এরপর কবীর ও নাজমা কলকাতায় ফেরেন। নাজমাকে বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করেন কবীর সুমন। তাঁর নতুন নাম হয় মোহাম্মদ ফারুক। এরপর তারা জার্মানি চলে যান বটে কিন্তু সেখানে কাজ করার সময় দু’জনের বিচ্ছেদ হয়।

ফের বিয়ে করেন কবীর সুমন

এরপর তাঁর জীবনে আসে মারিয়া নামের এক মহিলা। তাঁকে বিয়ে করেন কবীর সুমন। দু’টি সন্তানও দত্তক নেন তারা। কিন্তু সুমনের সেই সংসারও সুখের হয়নি। কবীর সুমনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচার করার অভিযোগ তোলেন মারিয়া। সেই অভিযোগের প্রেক্ষিতেই জেল হয় তার। পরবর্তীতে জামিন পেয়ে যান তিনি।

ফের ২০০১ সালে বাংলাদেশী গায়িকা সাবিনা ইয়াসমিনের সঙ্গে পরিচয় হয় তাঁর। সম্পর্ক গভীর হলে বিয়ে করতে চান তারা। কিন্তু তখনও মারিয়ার সঙ্গে সুমনের খাতায়-কলমে বিচ্ছেদ হয়নি। সেই কারণে ফের ধর্ম পাল্টান কবীর সুমন। তারপর বিয়ে করেন সাবিনা ইয়াসমিনকে। তাঁর এই তিন স্ত্রীর সম্পর্কে তথ্য মিললেও, বাকি দুই স্ত্রীর সম্পর্কে কোনও তথ্য মেলেনি।

RELATED Articles