ফের শুটআউট! ভোররাতে পরপর গুলি দুষ্কৃতীদের, ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তৃণমূল, তুমুল চাঞ্চল্য বসিরহাটে

পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে যে হিংসা, অশান্তি শুরু হয়েছে, তা এখনও অব্যাহত। পঞ্চায়েত বোর্ড গঠন হলেও এখনও অশান্তি কমেনি। ফের শুটআউটের ঘটনা ঘটল বসিরহাটে। দুষ্কৃতীদের পরপর গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হল তৃণমূল নেতার।

কে এই তৃণমূল নেতা?

নিহত শেখ সাহেব আলি কিষাণ-খেতমজুর সেলের হাড়োয়া এক নম্বর ব্লক সভাপতি। পঞ্চায়েত নির্বাচনে খাশবালান্দা গ্রাম পঞ্চায়েতের বিহারী গ্রামের ২৪৩ নং বুথের এবারের জয়ী পঞ্চায়েত সদস্য শেখ সাহেব আলি।

কী ঘটনা ঘটে?

রবিবার ভোররাতে অঞ্চল সভাপতির বাড়ি থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সামলা বাজার এলাকায় ১০-১৫ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে‌। তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শেখ সাহেব আলি। তাঁর বাইকেও দু’টি গুলি লাগে।

ঘটনার পরই খবর যায় হাড়োয়া থানায়। পুলিশই ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি। কিন্তু সেখানে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে বলেছে খবর খবর।

এই ঘটনায় শোকের ছায়া তৃণমূল নেতার পরিবারে। গোটা এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়েছে। কে বা কারা, কী কারণে তাঁকে হত্যা করল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এর পিছনে রাজনৈতিক কারণই রয়েছে। তাঁর দলের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে হাড়োয়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে এই মুহূর্তে।

আরও অন্যান্য খবর