রাজ্য সরকারি চাকরির স্বপ্ন দেখছেন? এবার আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। বিপুল পদে নিয়োগ করছে রাজ্য খাদ্য দফতর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে। শীঘ্রই শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া।
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগে গ্রেড ৩ পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ২৩ আগস্ট শুরু হতে চলেছে সংশ্লিষ্ট নিয়োগের আবেদন প্রক্রিয়া। যার জন্য প্রার্থীদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে।
বয়সসীমা
আবেদনকারীদের ১৮ থেকে ৪০ বছরের মধ্য়ে বয়স হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীদের সুস্বাস্থ্য হতে হবে এবং পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় যাতায়াত করার ক্ষমতা রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতার জন্য মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পাস করতে হবে চাকরিপ্রার্থীকে। এছাড়াও বাংলায় পড়তে, লিখতে ও কথা বলার ক্ষমতা জরুরি। সেক্ষেত্রে যাদের মাতৃভাষা নেপালি সেই প্রার্থীদের জন্য বাংলা প্রয়োজনীয় নয়।
আবেদন ফি
সাধারণ বিভাগের প্রার্থীদের ১১০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। অন্যদিকে, এসসি, এসটি, পিডাব্লুড্ প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ হবে কলকাতায় পাবলিক সার্ভিস কমিশনের অফিসে। পরীক্ষার/ইন্টারভিউয়ের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।
কীভাবে আবেদন করবেন
- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে।
- সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লায়েস সার্ভিস-তে সাব-ইন্সপেক্টর এসআই বেছে আবেদনের বিবরণে ক্লিক করতে হবে।
- পরবর্তী স্টেপে, আবেদনকারীকে তাদের নথি আপলোড করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে।
- আবেদনপত্র ভালো করে দেখে নিতে হবে। একবার জমা দেওয়া হয়ে গেলে সংশোধন করা যাবে না। শেষ স্টেপে প্রার্থীদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ফি জমা দিতে হবে।
- আবেদন সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট রেখে দিতে হবে।





