যারা সরকারি চাকরি খুঁজছেন এবার তাদের জন্য এল সুখবর। বিপুল পদে নিয়োগ করতে চলেছে কলকাতা পুরসভা। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কলকাতা পুরসভার তরফে। এবার আর লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই চাকরি মিলবে।
কোন পদে নিয়োগ চলছে?
সরকারি হাসপাতাল কিংবা প্রতিষ্ঠান ছাড়াও অনেক সময়েই চিকিৎসকদের অন্যত্র চাকরির সুযোগ থাকে। এবার সেরকমই একটি সুযোগ নিয়ে এসেছে কলকাতা পুরসভা। নিযুক্ত প্রার্থীদের কলকাতা শহরের আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে কাজ করতে হবে। যার জন্য শূন্যপদ রয়েছে ২৬ টি। প্রার্থীদের নির্দিষ্ট দিনে ইন্টারভিউয়ের জন্য হাজির হতে পারে।
বয়সসীমা
মেডিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়স ৬৭ বছরের মধ্যে হতে হবে। ২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীদের নির্দিষ্ট বয়সসীমার মধ্যে বয়স থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের যে কোনও এমসিআই স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। একইসঙ্গে এক বছরের ইন্টার্নশিপ করার অভিজ্ঞতা থাকা আবশ্যিক। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গে বাসিন্দা এবং আঞ্চলিক ভাষা জানতে হবে।
বেতন
সংশ্লিষ্ট পদে নিযুক্ত হলে প্রার্থীদের ৬০ হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে। মেডিক্যাল অফিসারদের দৈনিক ৮ ঘন্টা কাজ করতে হবে।
ইন্টারভিউয়ের খুঁটিনাটি
আগামী ৩০ আগস্ট প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ওইদিন সকাল সাড়ে 11 টার মধ্যে ইন্টারভিউয়ের জন্য হাজির হতে হবে। ২৫৪, তৃতীয় তল, পিএমইউ, কলকাতা সিটি এনইউএইচএম সোশ্যাইটি, ৫, এস.এন ব্যানার্জি রোড, কলকাতা ৭০০০১৩-এই ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য হাজির হতে হবে। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সহ পৌঁছাতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের সংশ্লিষ্ট নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে।
কীভাবে আবেদনপত্র সংগ্রহ করবে
আবেদনপত্র সংগ্রহ করার জন্য প্রার্থীদের প্রথমে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইট http://www.kmcgov.in-তে হবে। এরপর ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা না হলে বাতিল করা হবে।





