কেন্দ্রে সরকার বদল হলেই শুভেন্দু অধিকারী গ্রেফতার হবেন। গতকাল, বুধবার ইডি দফতর থেকে বেরিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নারদা কাণ্ড নিয়েও এদিন শুভেন্দুকে একহাত নিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট কথা, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই শুভেন্দু অধিকারী গ্রেফতার হবেন।
কী বললেন অভিষেক?
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। গতকাল, বুধবার ইডি দফতরে হাজিরাও দেন অভিষেক। প্রায় ৯ ঘণ্টা ধরে চলে ম্যারাথন জেরা। রাতের দিকে ইডি দফতর থেকে বের হন তৃণমূল নেতা।
এদিন সিজিও কমপ্লেক্সের বাইরে দাঁড়িয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অভিষেক। সেই সময় নারদা কাণ্ড নিয়ে প্রশ্ন উঠতেই অভিষেক বলেন, “নারদা কাণ্ডে যাদের টাকা নিতে দেখা গিয়েছে সবাইকে গ্রেফতার করা হোক। শুরুটা হোক শুভেন্দুকে দিয়ে”। এরপরই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাংলার বিরোধী দলনেতা গ্রেফতার হবেন।
তৃণমূল সাংসদের মতে, অনেকেই দলবদল করে তদন্ত এড়িয়ে যাচ্ছেন। তাঁর অভিযোগ, যারা বিজেপিতে যোগ দিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না। রাজনৈতিকভাবে তদন্তকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ অভিষেকের। তাঁর কথায়, কেন্দ্র সরকার বদল হলেই অভিযুক্তরা গ্রেফতার হবে। তিনি এও জানান, বিজেপি সরকার থাকবে না কিন্তু সিবিআই, ইডি, ভারতের সংবিধান তো থাকবে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার