ইন্টারভিউ দিয়েই চাকরি কল্যাণী এইমসে, বেতন ৩৯,০০০ টাকা, কী যোগ্যতা প্রয়োজন, জেনে নিন বিস্তারিত তথ্য

এবার রাজ্যেই চাকরির বড় সুযোগ। নিয়োগ করছে কল্যাণী এইমস। এই নিয়ে কল্যাণী এইমসের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউ দিয়েই এবার চাকরি পাবেন যোগ্য প্রার্থীরা।

এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কল্যাণীর অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থা (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সস)-এ কাজের সুযোগ রয়েছে। জুনিয়র রেসিডেন্ট পদে কর্মী নেওয়া হবে। এর জন্য শূন্যপদ রয়েছে ৪৫টি। ১৮ জন সাধারণ বিভাগের প্রার্থী নেওয়া হবে। বাকি পদগুলি রয়েছে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য। নির্দিষ্ট দিনে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য হাজির হতে হবে।

বয়সসীমা

এই পদের জন্য প্রার্থীর বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে।

যোগ্যতা

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আবেদনকারীদের এমবিবিএস পাশ করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে ইন্টার্নশিপ শেষ করতে হবে এবং ইন্টার্নশিপ শেষ হওয়ার শংসাপত্র থাকতে হবে। পাশাপাশি সেনাবাহিনী, কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষেবা, প্রাইভেট নার্সিং হোমস এবং প্রাইভেট প্র্যাকটিসে দক্ষতা সহ যে কোনো রাষ্ট্রীয় মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকলে জুনিয়র রেসিডেন্সি পদের জন্য বিবেচনা করা হবে।

বেতন

নিযুক্ত প্রার্থীদের বেতন হবে ১৫,৬০০-৩৯,১০০ টাকা। এর সঙ্গে রয়েছে গ্রেড পে ৫৪০০ টাকা।

চুক্তির মেয়াদ

প্রাথমিকভাবে ছয় মাসের জন্য নিয়োগ করা হবে। পরে কাজের ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে। এইমস কল্যাণীর তরফে সংশ্লিষ্ট নিয়োগের জন্য নিয়মিত ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

নির্বাচন প্রক্রিয়া

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে। আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় ইন্টারভিউ শুরু হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, একতলা, কল্যাণী, ওয়েলকাম সেন্টার অফ এইমস, কল্যাণী, পিন ৭৪১২৪৫-এই ঠিকানায় এইমস কল্যাণীর বিভিন্ন বিভাগে ইন্টারভিউ নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে ইন্টারভিউয়ের জন্য হাজির হতে হবে। এর জন্য় প্রথমে আবেদনপত্র এইমস কল্যাণীর ওয়েবসাইটে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর