শনিকে কর্মফলের দেবতা বলা হয়। তাই শনিকে তুষ্ট করতে প্রতি শনিবার তাঁর পুজোর আয়োজন করা হয়। শনি প্রসন্ন হলে তবেই মানসিক, শারীরিক ও অর্থনৈতিক ভাবে লাভবান হন কোনও ব্যক্তি। তবে বড়ঠাকুরকে প্রসন্ন করা মোটেও খুব একটা সহজ কাজ নয়। সামান্য ভুলে নির্দয় হয়ে শাস্তি দেন শনিদেব। যারা ভালো কাজ করে, তাদের উপর কখনও শনির বক্রদৃষ্টি পড়ে না। শনির শুভ প্রভাবে চাকরি ও ব্যবসায় বড় উন্নতি করা যায়।
শনিদেবের পুজো করার সঠিক সময়
শনিবার দিনটি শনিদেবের খুব প্রিয়। তাই এই দিনটই শনি ঠাকুরের আরাধনা করার জন্য উপযুক্ত। শাস্ত্রে অনুযায়ী, কেবলমাত্র সূর্যাস্তের পরই শনিদেবের পুজো করা সম্ভব। সন্ধেবেলা পুজো করলেই বড় ঠাকুর খুশি হন। তাই সন্ধে ৬টার করুন করুন শনিদেবের আরাধনা।
কীভাবে তুষ্ট করবেন শনিদেবকে?
- শনির রোষশান্ত করতে শনিবারে শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
- শনিকে প্রসন্ন করতে শনিবারে কালো উরাদ, লোহার সামগ্রী, সর্ষের তেল, কালো তিল দান করুন। এর ফলে শনির সাড়ে সাতি ও ধাইয়া দশা থেকে মুক্তি পাবেন।
- শনিবার কালেো পোশাক পরলে তিনি খুশি হন।
- টোপাজ ধারণ করলে কোষ্ঠীতে শনি শক্তিশালী হয়।
- শনির অশুভ দশা কাটাতে সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই রুদ্রাক্ষ ধারণ করার সময় ‘ওম হুন নমহঃ’ মন্ত্র জপ করুন।
- শনি যন্ত্রের পুজো করলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও কর্মক্ষেত্রে উন্নতি লাভ করা যায়।






