আগামী সপ্তাহ থেকে ভোগান্তি বাড়বে যাত্রীদের, বাতিল একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন, চলবে মেরামতির কাজ

আগামী সপ্তাহ থেকেই ভোগান্তি বাড়বে যাত্রীদের। দক্ষিণ-পূর্ব রেলের ক্রধরপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন। রেল সূত্রে খবর, এই ডিভিশনে লাইন মেরামতির কাজ চলবে। সঙ্গে চলবে সিগন্যালিংয়ের কাজ। এর জেরে দীর্ঘদিনের জন্য বাতিল হয়েছে ট্রেন।

জানা গিয়েছে, পুরীগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বাতিল হয়েছে পুরুলিয়া, খড়গপুর, আদ্রা, টাটাগামী অনেক ট্রেনই বাতিল করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, বেশ কিছু ট্রেনের যাত্রাপথও ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর জেরে নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়বে।

ক্রধরপুর ডিভিশনে যে ট্রেনগুলি বাতিল হয়েছে, তার কয়েকটি উল্লেখ করা হল। মোট ৬৬টি ট্রেন এই লাইনে বাতিল করা হয়েছে।

  • ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ১৮৪৫২ পুরী-এইচটিই এক্সপ্রেস বাতিল থাকবে।
  • ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ১৮৪৫১ এইচটিই-পুরী এক্সপ্রেস বাতিল থাকবে।
  • ২৯ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে ১২৮৭০ হাওড়া-সিএসএমটি ১২৮৭০
  • ২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ১৩৪২৬ এটি-মালদহ এক্সপ্রেস বাতিল থাকবে।
  • ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ২২৮৪৫ পুনে-এইচটিই এক্সপ্রেস বাতিল থাকবে।

উল্লেখ্য, কিছুমাস আগেই মহালিমারূপ এবং রাজখরসওয়ান স্টেশনের মাঝে লাইনে কাজের জন্য বেশ কয়েকদিন ধরে বাতিল করা হয়েছিল ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত।

আরও অন্যান্য খবর