বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কত ধরণের ভিডিওই ভাইরাল হয়। কখনও কোনও ভিডিও আমাদের আনন্দ দেয়, তো কখনও কোনও ভিডিও দেখে আমরা বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি। এবার এক এমন ভিডিও সামনে এল তা বেশ লজ্জাজনক। ভিডিওতে এক শিক্ষককে জুতো দিয়ে মারতে দেখা গেল এক পড়ুয়াকে।
ঠিক কী ছিল ভিডিওতে?
ইউটিউবে শেয়ার করা এই ৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, অফলাইন ফিজিক্স ওয়ালা ক্লাস চলাকালীন শিক্ষককে মারধর করছে এক পড়ুয়া। ভিডিওতে দেখা যায়, পড়ুয়াটি হাতে চপ্পল নিয়ে শিক্ষকের কাছে যায় আর তাঁর মাথায় মারে। প্রথমে শিক্ষক এমন ঘটনায় হকচকিয়ে গেলেও, পরে আক্রমণ এড়াতে হাত বাড়ান তিনি।
কেউ একজন এই আক্রমণটি ক্লাসের লাইভ স্ট্রিম রেকর্ডিং করে ভিডিও করে। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। এই ভিডিওর ক্যাপশনে লেখা, “এটি ফিজিক্স ওয়ালা ব্যাচের একটি ভিডিয়ো। এই ভিডিওতে একজন ছাত্র লাইভ ক্লাসে শিক্ষককে চপ্পল দিয়ে পিটিয়েছে”।
https://twitter.com/Arhantt_pvt/status/1709931609074655618?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1709931609074655618%7Ctwgr%5E59140b10fe0045943d8b85647c4f8c4e9630d010%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feisamay.com%2Fviral%2Fphysics-wallah-teacher-getting-hit-by-student-video-is-viral%2Farticleshow%2F104209315.cms
এই ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই কয়েক হাজার ভিউ হয়েছে এই ভিডিওতে। এমন ভিডিও দেখে বেশ হতবাক হয়েছেন নেটিজেনরা। ওই পড়ুয়ার এমন আচরণের তীব্র সমালোচনা করেছেন তারা। অনেকেই আবার এই ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন।
প্রসঙ্গত, ফিজিক্স ওয়ালা প্রাইভেট লিমিটেড হল একটি ভারতীয় বহুজাতিক শিক্ষা প্রযুক্তি কোম্পানি। এই সংস্থার সদর দফতর হল নয়ডা, উত্তরপ্রদেশে। আলাখ পান্ডে এবং প্রতীক মহেশ্বরী ২০২০ সালে এই সংস্থা প্রতিষ্ঠা করেন। গত বছরের জুন মাসে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করার পরে এই সংস্থা ১.১ বিলিয়ন মার্কিন ডলার সহ একটি ইউনিকর্নে পরিণত হয়।






