এবার ঘরে বসে চুটিয়ে দেখুন সিনেমা-ওয়েব সিরিজ, একাধিক OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ফ্রি-তে দিচ্ছে Jio

সম্প্রতি নানান ওটিটি প্ল্যাটফর্মেই বেশিরভাগ সময় কাটাতে ভালোবাসে তরুণ প্রজন্ম। সিনেমা, ওয়েব সিরিজই এখন ট্রেন্ড। টিভিতে আলাদা করে সিরিয়াল সেভাবে হয়ত অন্তত তরুণ প্রজন্ম দেখে না। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ বা সিনেমা দেখতে গেলে বেশ অনেকটা টাকা চলে যায় সাবস্ক্রিপশনের জন্য। তবে এবার আর তা হবে না।

জিও সম্প্রতি নতুন কিছু রিচার্জ প্ল্যান এনেছে যেখানে Zee5 এবং SonyLIV-এর সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে পাওয়া যাবে। মূলত এই প্রিপেইড প্ল্যানগুলি তাঁদের জন্য আনা হয়েছে যারা ওটিটি প্ল্যাটফর্মগুলি বেশি ব্যবহার করেন। জিও’র নতুন রিচার্জ প্ল্যানগুলির সুবিধা পেতে ঠিক কত টাকা খরচ করতে হবে জেনে নেওয়া যাক।

জিও’র নতুন রিচার্জ প্ল্যান

  • প্রথম যে প্রিপেইড প্ল্যান রয়েছে সেখানে খরচ করতে হবে বেশ মোটা টাকা। তবে ভ্যালিডিটি পাবেন পুরো এক বছর। সঙ্গে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল। রিচার্জ প্ল্যানের মূল্য ৩,৬৬২ টাকা।
  • পরের প্ল্যানটিরও ভ্যালিডিটি এক বছর। এতে দৈনিক ২ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং উন;লিমিটেড ভয়েস কলের সুবিধা রয়েছে। প্ল্যানের দাম ৩,২২৬ টাকা।
  • ২,৯৯৯ টাকার আরও একটি রিচার্জ প্ল্যান রয়েছে। যেখানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলের সুবিধা রয়েছে এবং ভ্যালিডিটিও ৩৬৫ দিন। কিন্তু সমস্যা হল এখানে JioCinema ছাড়া আর কোনও ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাবেন না।
  • একটু কম খরচে SonyLIV, Zee5 এর সাবস্ক্রিপশন পেতে চাইছেন? চিন্তা নেই, এর ব্যবস্থাও করেছে জিও। এই প্ল্যানের মূল্য ৯০৯ টাকা। যার ভ্যালিডিটি ৮৪ দিন। প্রতিদিন মিলবে ২ জিবি হাই-স্পিড ডেটা। সঙ্গে আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি এসএমএস।
  • আরও একটি রিচার্জ রয়েছে, যার দাম ৮০৬ টাকা। এতেও সুবিধা আগের প্ল্যানের মতোই, দৈনিক ২ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কল। তবে এই প্ল্যানে সমস্যা হল এতে কেবল SonyLIV এর সাবস্ক্রিপশনই ফ্রি-তে পাবেন।
  • আবার ১ টাকা কম, ৮০৫ টাকার একটি জিও প্রিপেইড প্ল্যান রয়েছে যেখানে সুবিধা সবই একই। শুধু SonyLIV এর জায়গায় Zee5 এর সাবস্ক্রিপশন পাবেন।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles