করোনার আতঙ্কে বন্ধ হতে চলেছে কলকাতার একাধিক দ্রষ্টব্যঃ স্থান- ভিক্টোরিয়া, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি

করোনাভাইরাস আতঙ্কে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখার নির্দেশের পর এবার রবিবার থেকেই বন্ধ হয়ে গেল শহরের একধিক দ্রষ্টব্যঃ স্থান সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ছুটির দিনে এই সমস্ত জায়গায় ভিড় জমলে বর্তমান পরিস্থিতির আরো গম্ভীর হতে পারে । মারণ ভাইরাসের মোকাবিলায় সাবধানতার কথা মাথায় রেখেই আপাতত তাই বন্ধ রাখা হচ্ছে দর্শনীয় স্থানগুলো।

গত শনিবার পর্যন্ত সারা দেশে করোনাভাইরাস (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৮৬ বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও বেসরকারি মতে এই সংখ্যাটি ১০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংগ্রহশালা রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

একই ভাবে বন্ধ থাকছে সায়েন্স সিটি, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম এবং ভারতীয় জাদুঘরও। ভারতীয় জাদুঘর এবং সায়েন্স সিটি আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে বলেই জানা গিয়েছে। অন্য দিকে চিড়িয়াখানা বন্ধ করা নিয়ে কোনো ঘোষণা না জারি হলেও সেখানে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে ।

সেন্ট্রাল জু অথরিটির করোনা নিয়ে সতর্কবার্তা পাঠানোর পর আলিপুর চিড়িয়াখানায় ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানকার প্রত্যেক কর্মীকে মাস্ক এবং গ্লাভস দেওয়া হয়েছে। সংক্রমণ রুখতে চিড়িয়াখানায় আসা গাড়িগুলিকে স্যানিটাইজও করা হচ্ছে। আগামী ২৯ মার্চ থেকে কলকাতা-সহ দেশের অন্যত্র শুরু হওয়ার কথা ছিল আইপিএলের ত্রয়োদশ পর্বের। একই কারণে ওই ক্রিকেট ম্যাচও বন্ধ করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment