মাত্র ২৭০ টাকা রিচার্জে গোটা বছর প্রতিদিন ২ জিবি ডেটা, সঙ্গে Prime Video-র সাবস্ক্রিপশন ফ্রি, নতুন অফার Jio-র

নানান সময় নানান ধামাকাদার রিচার্জ প্ল্যান এনে সকলকে বেশ চমক বেশ চমক দেয় রিলায়েন্স জিও। জিও-র নানান রিচার্জ প্ল্যানের সঙ্গেই নানান OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ফ্রি থাকে যেমন জি ৫, প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, ডিজনি হটস্টার। এবারও ফের এমন একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির জিও।

কী সেই রিচার্জ প্ল্যান, কী কী অফার রয়েছে? জেনে নেওয়া যাক-

জিও-র বার্ষিক রিচার্জ

এই নতুন Jio প্ল্যান রিচার্জ করতে ব্যবহারকারীদের ৩,২২৭ টাকা খরচ করতে হবে। প্রতিদিন এই প্ল্যানে জিও ব্যবহারকারীরা দৈনিক ২ জিবি ডেটা পেয়ে যাবেন। এই পরিমাণ ডেটা দৈনিক কোটা থেকে শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ Kbps হয়ে যাবে। অন্যান্য অফারের মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগ। ৩৬৫ দিন ধরেই এই অফার পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

এখন এই প্ল্যানের সবথেকে আকর্ষণীয় অফার হল তার ওটিটি অফারিং। Jio তার ৩,২২৭ টাকার প্ল্যানে Prime Video মোবাইল এডিশন অফার করছে। এছাড়াও পয়েছে Jio TV, JioCinema এবং JioCloud-এর মতো একাধিক কমপ্লিমেন্টারি অ্যাপের অফার। অতিরিক্ত অফারের দিক থেকে প্ল্যানটিতে রয়েছে আনলিমিটেড ট্রু 5G ডেটা। আপনার এলাকায় Jio True 5G চালু হয়ে গেলেই এই প্ল্যানের সব অফার আপনি পেয়ে যাবেন।

সব মিলিয়ে যদি দেখতে চান, তাহলে Jio-র এই প্ল্যানের জুড়ি মেলা ভার। প্ল্যানটি রিচার্জ করলে প্রতি মাসে আপনি পেয়ে যাচ্ছেন 60GB-রও বেশি ডেটা, সেই হিসেবে বছরে ৭৩০ জিবি ডেটা। আবার প্রতি মাসে যদি এই প্ল্যানের খরচের হিসেব করে দেখতে চান, তাহলে তা ২৭০ টাকারও কম।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles