তরুণীর হাত ধরে টানাটানি, মেয়েকে হেনস্থা হতে দেখে প্রতিবাদ বাবার, যুবকের সঙ্গে হাতাহাতিতে প্রাণ গেল বাবার

নবরাত্রি কাটিয়ে দশমীর দিন পালন হয় দশেরা উৎসব। এই দিন উত্তর ভারতের নানান জায়গায় গরবা নাচের আয়োজন হয়। এই অনুষ্ঠানেই মেয়েকে হেনস্থার হাত থেকে বাঁচাতে প্রতিবাদ করতে গিয়েছিলেন এক প্রৌঢ়। হাতাহাতির জেরে প্রাণ গেল তাঁর।

কী ঘটেছিল ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফরিদাবাদ শহরে। মৃত ওই ব্যক্তির নাম প্রেম মেহতা। বয়স ৫২। ফরিদাবাদের সেক্টর ৮৭ প্রিন্সেস পার্ক সোসাইটির বাসিন্দা তিনি। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাতে পরিবারের সকল সদস্যকে নিয়ে এলাকার গরবা নাচের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই ঘটে বিপত্তি।

প্রৌঢ়ের ২৫ বছর বয়সী মেয়েকে সেই অনুষ্ঠানেই বিরক্ত করতে থাকে ওই আবাসনেরই দুই যুবক। অভিযোগ, তরুণীর ফোন নম্বর চায় তারা। একসঙ্গে নাচের জন্য তরুণীকে জোরাজুরি করতে থাকে। এমনকি হাত ধরেও টানাটানি করে অভিযুক্তরা।

এর জেরে ওই দুই যুবকের সঙ্গে ঝামেলা বাঁধে প্রেম মেহতার। মেয়ের এমন হেনস্থা সহ্য করতে পারেন নি তিনি। বাধা দেওয়ায় তুমুল বচসা শুরু হয়। সেই সময় এক যুবক ধাক্কা মারেন ওই প্রৌঢ়কে। তাঁকে তোলার চেষ্টা করলে তিনি অজ্ঞান হয়ে যান।

দ্রুত ওই প্রৌঢ়কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসক ওই প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মৃতের পরিবারের তরফে পুলিশ লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles