‘মন্ত্রিসভার বৈঠক এবার জেলেই ডাকতে হবে’, রেশন দুর্নীতিতে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই খোঁচা শুভেন্দুর

গতকাল, বৃহস্পতিবার সাতসকালেই রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি হানা দেয় ইডি। প্রায় ২১ ঘণ্টা তল্লাশি ও জেরার পরর রাত সাড়ে ৩টে নাগাদ গ্রেফতার করা হয় মন্ত্রীকে। গ্রেফতারের পর থেকেই তিনি দাবী করেছেন যে তিনি ষড়যন্ত্রের শিকার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “ভারতীয় জনতা পার্টি করেছে, শুভেন্দু অধিকারী করেছে”।

জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই এবার পাল্টা কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেত শুভেন্দু অধিকারী। জ্যোতিপ্রিয় মল্লিক যে তাঁকে দুষেছেন, সেদিকে তোয়াক্কা না করেই তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “এবার হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে”।

https://twitter.com/SuvenduWB/status/1717745845968498731?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1717745845968498731%7Ctwgr%5Efef672a3d2d5a9e22873a808f302ad924b0ea67d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fwest-bengal%2Fafter-jyotipriyos-arrest-suvendu-said-the-cabinet-meeting-must-be-called-in-jail%2Ftid%2F115722

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর রাজ্যের আরও এক হেভিওয়েট মন্ত্রীর গ্রেফতারে বিজেপি বেশ খুশি। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বারবার আর্জি জানিয়েছিলেন তারা। এমনকি, পুজোর মুখে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র সঙ্গে শুভেন্দুর পৃথক সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ ছিল।

গতকাল জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি ইডির হানা দেওয়ার ঘটনায় বেশ ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছিলেন, “ওঁরা কি ভেবেছে! সব বিরোধীদের জেলে ঢুকিয়ে ক্ষমতা দখল করবে”।

এমনকি, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলেকে ইডির নোটিশ পাঠানো প্রসঙ্গেও মমতা বিজেপিকে কটাক্ষ করে বলেন, “ওঁরা বুঝে গেছে ভোটে জিততে পারবে না। তাই পরিকল্পিত ষড়যন্ত্র করে অফিসারদের নামিয়ে দিয়েছে”।

আরও অন্যান্য খবর