১৬,০০০ টাকাই বাজেট? তাহলে এখনই কিনে ফেলুন Bajaj Avenger Street, দীপাবলিতে নিজেকেই গিফট করুন নতুন বাইক

সামনেই দীপাবলি। এই সময় ঘরকে নতুন করে সাজানোর পাশাপাশি অনেকেই নিজের শখের জিনিসও কেনেন। বাইকের শখ থাকে অনেকেরই। কিন্তু অত্যধিক দামের জেরে অনেকেই তা কিনে উঠতে পারেন না। তবে এবার মাত্র ১৬,০০০ টাকা খরচ করলেই আপনি কিনতে পারবেন দুর্ধর্ষ এক বাইক।

Bajaj Avenger Street বাইকটি ভারতের বাজারে সবথেকে কমদামী ক্রুজার বাইক। এই বাইকের ডিজাইন, মাইলেজের জন্য ক্রমেই এই বাইকের চাহিদা বাড়ছে। কম বাজেটে ক্রুজার বাইক কিনতে হলে Bajaj Avenger Street অনবদ্য। আর এবার তো মাত্র ১৬,০০০ টাকাতেই কিনতে পারবেন এই বাইক।

কী কী ফিচার্স রয়েছে এই বাইকে?

  • Bajaj Avenger Street বাইকে রয়েছে ১৬০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।
  • এই ইঞ্জিন সর্বোচ্চ ১৫ পিএস শক্তি ও ১৩.৭ এনএম টর্ক তৈরি করে।
  • এই বাইকে মিলবে ৫ স্পিড গিয়ারবক্স।
  • এই বাইকের মাইলেজ প্রতি লিটারে ৪৭.২ কিলোমিটার।
  • এই বাইকে রয়েছে ডিস্ক ও ড্রাম ব্রেকের কম্বিনেশন ও সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
  • সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাসটার, ডিজিটাল স্পিডোমিটার/ওডোমিটার, হ্যালোজেন হেডলাইট, টেল লাইট ও LED DRL রয়েছে এই বাইকে।
  • এই ক্রুজার বাইক হওয়ার সিটের উচ্চতা ৭৩৭ মিলিমিটার।

কত দাম এই বাইকের?

বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট ১৬০ এর দাম ১.১৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই বাইকের অন-রোড প্রাইস পড়বে প্রায় ১.৪১ লক্ষ টাকা। অনেকেই এতগুলো টাকা দিয়ে বাইক কিনতে পারেন না বিশেষত মধ্যবিত্তদের কাছে এত টাকা খরচ করে বাইক কেনা প্রায় অসম্ভব।

তাহলে কম দামে কীভাবে মিলবে এই বাইক?

এবার মাত্র ১৬,০০০ টাকাতেই আপনি কিনতে পারবেন এই বাইক। জানা গিয়েছে, এই বাইক কেনার জন্য যদি আপনি ১৬,০০০ টাকা ডাউন পেমেন্ট করেন, তাহলে ব্যাঙ্কের তরফে বাকি ১.২৫ লক্ষ টাকা লোণ নেওয়া যাবে বাইক কেনার জন্য। সুদের হার যদি ৯.৭ শতাংশ থাকে আর মেয়াদ যদি হয় ৩ বছরের, প্রতি মাসে আপনাকে ৪,০০০ টাকা ইএমআই দিতে হবে। তবে ব্যাঙ্ক লোণ নেওয়ার আগে সিবিল স্কোর যাচাই করে নেওয়া আবশ্যক।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles