‘কালীঘাটের দুর্গা একাই একশো’, মমতাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা তৃণমূল বিধায়কের, বিতর্কের জেরে ফের অস্বস্তিতে শাসক দল

সদ্যই শেষ হয়েছে দুর্গাপুজো। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করলেন তৃণমূল বিধায়ক। শুধু তাই-ই নয়, এর পাশাপাশি বিজেপিকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চ থেকে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর হুঁশিয়ারি, “তৃণমূলের সব বিধায়ক, সাংসদকে জেলে ভরে দিক। আমার কালীঘাটের একা দুর্গা একাই একশো। তিনি বিয়াল্লিশে ৪২ করে দেবেন”।

ঠিক কী বলেছেন তৃণমূল বিধায়ক?

জনসংযোগ বাড়াতে দুর্গাপুজোর পর রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনী করছে তৃণমূল। দলনেত্রীর নির্দেশ আগামী ১০ তারিখ পর্যন্ত চলবে নানান প্রান্তে এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। গতকাল, শনিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরের শহিদ সদনে টাউন তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান ছিল। সেখানেই উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন।

এদিন এই অনুষ্ঠান মঞ্চ থেকেই তৃণমূল বিধায়ক বলেন, “বিজেপির প্রতিহিংসার রাজনীতি প্রমাণ করে দেয়, বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে। যত খুশি ধরুন, জেলে ভরুন। তৃণমূলের সব বিধায়ক, সাংসদকে জেলে ভরে দিন। আমার কালীঘাটের একা দুর্গা একাই একশো। তিনি বিয়াল্লিশে ৪২ করে দেবেন”।

এর আগে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়েও সরব হয়েছিলেন তিনি। তিনি স্পষ্ট দাবী করেন যে এর জন্য বিজেপিই দায়ী। বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির জন্যই তারা ইডি, সিবিআইকে ব্যবহার করে তৃণমূল নেতাদেরই একে একে গ্রেফতার করাচ্ছে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গা আখ্যা দিয়ে বিজেপিকে নিধন করার হুঁশিয়ারি শানালেন নারায়ণ গোস্বামী।

RELATED Articles