দূষণের আঁধারে ক্রমেই ঢাকছে রাজধানী, বাড়ছে মানুষের শ্বাসকষ্ট, দূষণ কমাতে এবার কৃত্রিম বৃষ্টির ভাবনা দিল্লি সরকারের

ক্রমেই দূষণে ঢাকছে রাজধানী। বৃহস্পতিবারের অবস্থাও সেই একইরকম। এদিন দিল্লিতে বাতাসের গুণগত মান ৪২১। এবার ভয়ঙ্কর পরিস্থিতিকে বাগে আনতে এবার দিল্লিতে কৃত্রিম বৃষ্টি করানোর চিন্তাভাবনা চালাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। দূষণ পরিস্থিতি যদি এমনই থাকে, তাহলে নভেম্বরের ২০-২১ তারিখের মধ্যে দিল্লিতে হবে কৃত্রিম বৃষ্টি। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই একথা জানালেন।

https://twitter.com/ANI/status/1722242711921836520?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1722242711921836520%7Ctwgr%5Eec8fde1a4d50f971c36bee09bb709ac7e3bd54f3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fdelhis-air-remains-severe-artificial-rain-likely-on-nov-20-21%2F

সূত্রের খবর, দক্ষিণ ও পশ্চিম দিল্লিতে দূষণের মাত্রা সবথেকে বেশি। রাজধানী সংলগ্ন এলাকার মধ্যে গ্রেটার নয়ডার অবস্থা সবথেকে খারাপ। এমন পরিস্থিতিতে স্কুল-কলেজে শীতকালীন ছুটি এগিয়ে নিয়ে আসার কথা ভাবছে দিল্লি সরকার। ডিসেম্বরেই সাধারণত শীতকালীন ছুটি পড়ে। তবে এমন মাত্রাতিরিক্ত দূষণের জেরে আগামীকাল থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।  

দূষণ কমবে কীভাবে?

দূষণ কমানোর জন্য দিল্লিতে কৃত্রিম বৃষ্টিপাতের চিন্তাভাবনা শুরু করেছে সরকার। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে আইআইটি কানপুরের বিজ্ঞানীদের সঙ্গে।

তিনি জানান, বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন যে বাতাসে জলীয় বাষ্প বা মেঘ থাকলে কৃত্রিম বৃষ্টি নামানো সম্ভব। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২০-২১ নভেম্বর দিল্লিতে তেমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে চলতি মাসে ওই সময়েই কৃত্রিম বৃষ্টিপাত করাবেন বিজ্ঞানীরা।

প্রসঙ্গত, দিল্লিতে এই মাত্রাতিরিক্ত দূষণ নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টও। মঙ্গলবারই দিল্লির দূষণ নিয়ে কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্ট। আদালতের হুঁশিয়ারি, “দিল্লির দূষণ নিয়ে রাজনৈতিক লড়াই কাম্য নয়। মানুষের স্বাস্থ্যকে খু’ন করা হচ্ছে”। হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশে শস্যের পোড়ানো নিয়ে হুঁশিয়ারি দিয়ে বিচারপতিরা এই কাজ বন্ধ করার নির্দেশ দেন এদিন।  

RELATED Articles