‘আর কতদিন আইভরি টাওয়ারে বসে বিচার চলবে, গরীবের কথাও তো ভাবতে হবে’, নিয়োগ দুর্নীতি মামলায় পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন তিনি। তাঁর নির্দেশেই একাধিক শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে। প্রাথমিক থেকে স্কুল সার্ভিস কমিশন সব ক্ষেত্রেই চলছে সিবিআই তদন্ত। এবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলাতেই বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ক্তহ্য, “গরীবদের কথাও তো একটু ভাবতে হবে এবার”। বঞ্চিত চাকরিপ্রার্থীরা চাকরির দাবীতে রাস্তায় বসে আজও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আবহে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এহেন মন্তব্য যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।

কোন মামলায় এমন মন্তব্য করলেন বিচারপতি?

উত্তর ২৪ পরগনার একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন সলেনা খাতুন। ২০১৮ সালে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর তাঁর ছেলে শেখ সাহিল ওই জায়গায় নিয়োগের জন্য আবেদন করেন। কিন্তু জেলা প্রাথমিক স্কুল কাউন্সিল সেই আবেদন খারিজ করে দেয়। সেই চাকরির আবেদন নিয়েই আদালতের দ্বারস্থ হন ওই যুবক। সেই মামলাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করেছেন।

কী বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আইভরি টাওয়ারে বসে বিচার করলে চলবে না। অনেক হয়েছে। যথেষ্ট হয়েছে। গরিবের কথা একটু তো ভাবতে হবে”। তাঁর সংযোজন, “দরিদ্রের চোখের জলের হিসেব কেউ নেয়নি। এবার হিসেব নেওয়ার সময় এসে গিয়েছে”।

আরও অন্যান্য খবর