বৈশ্বিক মহামারী করোনার জন্য যখন চারিদিকে মৃত্যুর মিছিল তৈরী হয়েছে, ঠিক সেই সময় ভারতবর্ষ থেকে একটা আশার আলো খুঁজে পাওয়া গেল।
ঘটনাটি রাজস্থানের জয়পুরের সাওয়াই মানসিং হাসপাতাল-এর। সেখানে চারজন মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন তার মধ্যে তিনজন সুস্থ হয়ে গেছেন! জানানো হয়েছে তাদেরকে ম্যালেরিয়া সোয়াইন ফ্লু এবং এইচআইভি পজেটিভ এর ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছে।
রোগীদের মধ্যে দুজন যারা ইতালি থেকে এসেছিলেন এবং একজন দুবাই থেকে আসেন যিনি ৮৫ বছরের বৃদ্ধ ইনি জয়পুরের বাসিন্দা। ৬৯ বছরের বৃদ্ধ ইতালিয়ান এবং ৮৫ বছরের জয়পুরবাসি কে এখন একেবারে করোনাভাইরাস ফ্রি এমনটাই জানিয়েছেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রহিত কুমার সিং। তবে ইতালি ও বৃদ্ধের স্ত্রীকে আপাতত রাজস্থান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেস-এ স্থানান্তর করা হবে। মোট চারজন রাজস্থানে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে তিনজনকে এই ভাইরাস মুক্ত বলে ঘোষণা করা হয়েছে।
বিশ্বের প্রতিটি দেশ চেষ্টা করে চলেছে এই মারন ভাইরাস কে কিভাবে কাবু করে ফেলা যায়। কিন্তু এতটাই বিস্তৃতভাবে এই ভাইরাস আকার ধারণ করেছে যে মানুষ যেন ভেবে পাচ্ছে না কিভাবে এর থেকে নিষ্কৃতি পাবে। আতঙ্কে ছুটি দিয়ে দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। যেখানে যেখানে অতিরিক্ত লোক জমায়েতের সম্ভাবনা সেই সমস্ত জায়গাকে বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য।
উল্লেখ্য এইচআইভি-র চিকিৎসায় লোপিনাভির এবং রিটোনাভির ওষুধ ব্যবহার করা হয়। আর ফ্লুর চিকিৎসায় ব্যবহার করা হয় ওসেলটামিভির। করোনাভাইরাসের চিকিৎসায় বেশি পরিমাণে ওসেলটামিভিরের সঙ্গে লোপিনাভির এবং রিটোনাভির রোগীর দেহে প্রয়োগ করা হচ্ছে। আর এতে ব্যাপক সাড়া মিলেছে বলে চিকিৎসকদের দাবি।






