ফুর্তিতে বাঁধনছাড়া, আকণ্ঠ ম’দ্য’পা’ন করে ট্র্যাফিক আইন ভাঙা, অভব্য আচরণ, পুলিশের খাতায় নাম উঠল কতজনের?

ক্রিসমাসে গভীর রাতে নিউ মার্কেট থানা এলাকায় বেপরোয়া গতিতে বাইক চালিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক যুবক। ডরিনা ক্রসিংয়ে বাইক নিয়ে গার্ডরেলে ধাক্কা মারে ওই বাইক আরোহী। গুরুতর জখম হন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, ওই বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। ম’দ্য’প অবস্থায় তিনি বাইক চালাচ্ছিলেন কী না, তাও খতিয়ে দেখছে পুলিশ। শুধুমাত্র এই একটি ঘটনাই নয়, বড়দিনে শহরে ঘটে গেল এমন অনেক ঘটনাই। আইন লঙ্ঘন করার জেরে পুলিশের খাতায় নাম তুলে নিয়েছেন বেশ কয়েকজন।  

বড়দিনের রাতে দেদার ফূর্তি শহরবাসীর। কেউ ম’দ্য’প অবস্থায় বাইক চালিয়েছেন তো কেউ আনার ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন। কারোর আবার মাথায় তো হেলমেটই দেখা যায়নি। শহরে ২৪৭ জনের বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ দায়ের হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশে।

ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এই অভিযোগগুলির মধ্যে বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগ রয়েছে ১৩১টি। একসঙ্গে তিনজন বাইকে চেপে বেরোনোর অভিযোগ রয়েছে ৮৪টি। আর ৩২ জনের বিরুদ্ধে ম’দ্য’প অবস্থায় বিপজ্জনকভাবে গাড়ি চালানো ও অন্যান্য কারণে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ অভিযোগ দায়ের করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

প্রতি বছরই বছর শেষের আনন্দে মেতে ওঠে শহর কলকাতা। আর সেই আনন্দ করতে গিয়ে শুধুমাত্র আইনকেই যে তারা বুড়ো আঙুল দেখান, তা নয়, জীবনের ঝুঁকিও নিয়ে ফেলেন অনেকেই। ক্রিসমাস ইভ অর্থাৎ রবিবার শহরে কড়া নজরদারি চালিয়ে অনেকেই আটক করেছে ট্র্যাফিক পুলিশ। এরপর গতকাল, ক্রিসমাসের দিনও ট্র্যাফিক আইন ভাঙার অপরাধের জেরে পুলিশের খাতায় নাম উঠল একাধিকের।

RELATED Articles