রাম মন্দিরের উদ্বোধনের অপেক্ষা, এরপরই দ্রুত হারে বাড়বে একাধিক সংস্থার শেয়ার দর, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

অযোধ্যার রামমন্দির নিয় আপাতত চর্চা তুঙ্গে। আগামী ২২ জানুয়ারি রয়েছে মন্দিরের উদ্বোধন। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে দেশ। অয্যোধ্যাকে দেশের অন্যতম তীর্থস্থান হিসেবে গড়ে তুলতে কোনও কমতি রাখছে না কেন্দ্র সরকার।

অনেক কোম্পানিই আবার এই নিয়ে বাজিও রাখতে শুরু করে দিয়েছে। শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, এমন কিছু স্টক রয়েছে, যেগুলি রামমন্দির উদ্বোধনের সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের দারুণ রিটার্ন দিতে পারবে।

সেই স্টকগুলি কী কী?  

অযোধ্যার রামমন্দির নির্মাণ করেছে L&T। দিল্লির লোটাস টেম্পল, স্ট্যাচু অফ ইউনিটি-সহ দেশের অনেক নির্মাণই করেছে এই সংস্থা। দেশের বৃহত্তম নির্মাণকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হল L&T । জানা গিয়েছে, গত এক বছরে এই কোম্পানির শেয়ার বৃদ্ধি পেয়েছে ৬৭.৫২ শতাংশ। পরবর্তীতেও এই সংস্থা আরও ভাল রিটার্ন দিতে পারবে বলেই মত বিশেষজ্ঞদের।

তাজ হোটেল

দেশের সবচেয়ে বিলাসবহুল হোটেল ব্র্যান্ড হল ‘তাজ’। টাটা গ্রুপের কোম্পানি ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডই মধ্যে পড়ে এই ব্র্যান্ড। জানা গিয়েছে, অযোধ্যার পর্যটন সম্ভাবনার কথা মাথায় রেখেই নিজেদের সম্প্রসারণের পরিকল্পনা করছে এই সংস্থা। তাই আগামী দিনে এই সংস্থার স্টকের দাম অনেকটাই যে বাড়তে পারে, তা বলাই বাহুল্য। গত এক বছরে এই সংস্থা ৪৬.৮৮ শতাংশ রিটার্ন দিয়েছে বলে জানা গিয়েছে।

আইআরসিটিসি

অযোধ্যায় রাম মন্দির খোলার পর সংস্থাটি নানান বিশেষ ট্যুর প্যাকেজ ও বিশেষ ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল কোম্পানি আইআরসিটিসি। এর ফলে ভবিষ্যতে শেয়ার আরও বাড়বে আইআরসিটিসির। অযোধ্যায় পর্যটন ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গেই এই কোম্পানির আয়ও বাড়বে। গত এক বছরে এই সংস্থার শেয়ার ৪৬.৮০ শতাংশ রিটার্ন দিয়েছে।

ইন্ডিগো

অযোধ্যায় চালু হয়েছে নতুন বিমানবন্দর। ইন্ডিগোই এই বিমানবন্দর থেকে প্রথম পরিষেবা শুরু করেছে। অযোধ্যা বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে। ফলে অযোধ্যা থেকে অন্যান্য দেশে সরাসরি বিমান পরিষেবা শুরু করতে পারবে ইন্ডিগো। গত এক বছরে ৫০.৪৩% রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর