কুম্ভ রাশিতে উদয় হচ্ছে শনি, ৩০ বছর পর তৈরি হবে অখণ্ড সাম্রাজ্যযোগ, ফুলেফেঁপে উঠবে এই ৩ রাশি, সুখ-বৈভবে কাটবে জীবন

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহ যে শুধুমাত্র রাশি পরিবর্তন করে তা নয়, বরং নির্দিষ্ট সময় অন্তর-অন্তর উদয় ও অস্ত হয়। যখনই কোনও গ্রহ সূর্যের কাছে আসে তখন অস্ত যায় ও নির্দিষ্ট সময়ের পর সূর্যের থেকে দূরত্ব সৃষ্টি হলে তা পুনরায় উদয় হয়। জানুয়ারির শেষের দিকে অস্ত গিয়েছিল শনি। এবার দোলের পর ফের উদয় হবে এই গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবার শনি উদয় হলে তৈরি হবে অখণ্ড সাম্রাজ্য রাজযোগ। উল্লেখ্য, বর্তমানে শনি কুম্ভ রাশিতে অস্ত থেকে গোচর করছে। এই রাশিতেই উদয় হবে শনি এবং ৩০ বছর পর এখানে গড়ে উঠবে অখণ্ড সাম্রাজ্য রাজযোগ।

গত ৩১ জানুয়ারি কুম্ভ রাশিতে অস্ত গিয়েছিল শনি। এবার ৯ মার্চ অর্থাৎ দোলের দুদিনের মাথায় শনি উদয় হবে। কোনও গ্রহ যদি অস্ত থাকে, তাহলে এর প্রভাব কমে যায়। ৯ তারিখ উদয় হওয়ার পরই শনির ক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি ৩০ বছর পর কুম্ভ রাশিতে অখণ্ড সাম্রাজ্য যোগ তৈরি হবে, যা শনির শক্তিকে আরও বাড়িয়ে দেবে।

জ্যোতিষ শাস্ত্রে যেসমস্ত শুভ যোগের কথা উল্লেখ রয়েছে, তার মধ্যে অখণ্ড সাম্রাজ্য রাজযোগ অন্যতম। এই যোগ যাদের কোষ্ঠীতে তৈরি হয়, তাদের অর্থাভাব হয় না কখনও। কেরিয়ার, ব্যবসা ইত্যাদি সমস্ত ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছয় জাতক-জাতিকারা। সুখ, বৈভবে জীবন কাটাতে পারেন সেই সমস্ত ব্যক্তি।

দেখে নেওয়া যাক, এই অখণ্ড সাম্রাজ্যযোগের ফলে কোন কোন রাশি উপকৃত হবে-

ধনু রাশি

জ্য়োতিষ শাস্ত্র অনুযায়ী, ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য অখণ্ড সাম্রাজ্য রাজযোগ লাভপ্রদ সিদ্ধ হবে। আপনার রাশির তৃতীয় কক্ষে শনির উদয় হবে। এই রাশিতে শনি শক্তিশালী পরিস্থিতিতে থাকেন। এই সময়ে ধনু রাশির জাতক-জাতিকাদের সাহস ও পরাক্রম বৃদ্ধি হবে। পাশাপাশি আয়ের উৎস বৃদ্ধি পেতে পারে। সম্পত্তিতে লগ্নি করতে পারেন। উল্লেখ্য এই লগ্নি ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। লাভান্বিত হতে পারেন। আবার ভাই-বোনের সহযোগিতা লাভ করতে পারেন ধনু রাশির জাতক-জাতিকারা। আবার বিদেশী ব্যবসার সঙ্গে জড়িত ধনু জাতক-জাতিকাদের বিশেষ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। ১৭ জানুয়ারি সাড়েসাতি থেকে মুক্তি পেয়েছেন এই রাশির জাতক-জাতিকা। অতএব অধিক সুযোগ-সুবিধার পথ প্রশস্ত হবে।

মিথুন রাশি

অখণ্ড সাম্রাজ্য রাজযোগ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল প্রমাণিত হবে। এই রাশির নবম স্থানে উদিত হয়ে মিথুন জাতক-জাতিকাদের ভাগ্য বৃদ্ধি করবেন শনি। আবার আটকে থাকা কাজ থেকেও মুক্তি পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যে জাতক-জাতিকারা, তাঁদের সাফল্য লাভ করতে পারেন। আবার কাজ ও ব্যবসার কারণে যাত্রা করতে পারেন। উল্লেখ্য এই যাত্রা মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য লাভজনক প্রমাণিত হবে।

মকর রাশি

অখণ্ড সাম্রাজ্য রাজযোগ মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ প্রমাণিত হবে। আপনার রাশির অর্থ স্থানে শনি উদিত হবে। একে অর্থ ও বাণীর স্থান মনে করা হয়। এই রাজযোগের প্রভাবে মকর রাশির জাতক-জাতিকারা নিজের আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। আবার আপনার বাণীর প্রভাব দেখা দেবে। কর্মক্ষেত্রে মান-সম্মান লাভ করবেন মকর রাশির জাতক-জাতিকারা। প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি হবে। আবার এই রাশির যে জাতক-জাতিকারা মিডিয়া, ফিল্ম জগৎ ও মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য সময় খুব ভালো।

RELATED Articles