Budh Vakri 2025: বুধ বক্রীতে ভাগ্য খুলছে এই ৪ রাশির! টেনশন নয়, ২০ দিন কাটবে সুখ আর সাফল্যে

জ্যোতিষশাস্ত্রে বুধকে বলা হয় গ্রহদের রাজপুত্র—বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা আর যুক্তিবিদ্যার প্রতীক। এই বুধ গ্রহই এখন নিজের গতিপথ বদল করে বক্রী হয়েছে। ১০ নভেম্বর রাত ১২টা ৩১ মিনিট থেকে শুরু হয়েছে বুধের এই বিশেষ গতি, যা চলবে ২৯ নভেম্বর রাত ১১টা ০৭ মিনিট পর্যন্ত। এই ২০ দিনের মধ্যেই জীবনে পরিবর্তন আসতে পারে কিছু নির্দিষ্ট রাশির জাতকদের ভাগ্যে।

এই সময়ে বুধের বক্রী গতি বিশেষভাবে অনুকূল হবে মেষ, কর্কট, তুলা ও ধনু রাশির জন্য। মেষ রাশির জাতকদের কর্মজীবনে মিলবে সাফল্যের হাতছানি। যারা দীর্ঘদিন চাকরির খোঁজে ছিলেন, তারা অবশেষে সুসংবাদ পেতে পারেন। আয়ের নতুন পথ খুলে যাবে, ফলে আর্থিক স্থিতিশীলতা বাড়বে। পাশাপাশি, পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে—যা মনের শান্তি আনবে।

কর্কট রাশির জন্য এই সময় যেন আশীর্বাদের মতো। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার পাশে থাকবে। যেকোনও কাজে সাফল্য আসবে সহজে। অবিবাহিতদের জন্য রয়েছে প্রেমের সম্ভাবনা—হয়তো কোনও পার্টিতেই মিলে যাবে মনের মানুষ। আর্থিক দিকেও মিলবে চমক, কারণ হঠাৎ করেই অজানা উৎস থেকে আসতে পারে অর্থলাভ। ব্যবসায়ীরা চাইলে এই সময়ে নতুন গাড়ি কেনার মতো বড় সিদ্ধান্ত নিতে পারেন।

তুলা রাশির জাতক জাতিকারাও পাচ্ছেন দারুণ সুযোগ। কর্মক্ষেত্রে উচ্চপদে পদোন্নতির সম্ভাবনা প্রবল। বাড়িতে মিলবে শান্তি ও সামঞ্জস্য। পুরনো পারিবারিক ঝামেলাও এই সময়ে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরও থাকবে সুস্থ—বিশেষ করে হাত-পায়ের ব্যথা থেকে মিলবে স্বস্তি।

আরও পড়ুনঃ Partha Chatterjee : তিন বছর পর মুক্তি পেয়ে পার্থর চ্যালেঞ্জ, “বিচার চাইব বেহালা পশ্চিমের মানুষের কাছে”—তৃণমূলের অন্দরে নতুন বিতর্কের ঝড়!

অন্যদিকে ধনু রাশির জাতকদের জন্য বুধের বক্রী গতি এনেছে স্থিতিশীলতা ও ইতিবাচকতা। যারা চাকরি হারিয়েছেন বা নতুন কিছু শুরু করতে চান, তারা পেতে পারেন বড় কোনও সংস্থার প্রস্তাব। টানাপোড়েনপূর্ণ সম্পর্কও আবার মেরামত হতে পারে এই সময়ে। মোটকথা, বুধ বক্রী হলেও এই ২০ দিন চার রাশির জাতকদের জীবনে আসবে সুখ, স্থিতি আর সাফল্যের বার্তা।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles