লবঙ্গের সঙ্গে পোড়ান এই ছোট্ট জিনিসটি, ঘটবে অর্থের আগমন, জীবন থেকে দূর হবে সমস্ত নেতিবাচক শক্তি

অর্থ মানুষকে কতটা খুশি দেয়, তা জানা নেই, তবে অর্থ মানুষকে ক্ষমতা দেয় ঠিকই। যে কোনও প্রিয় জিনিস কেনার সময়ই হোক বা কোনও ব্যাধির চিকিৎসা করানোর ক্ষেত্রেই হোক, অর্থ জীবনে জরুরি। কিন্তু এই অর্থই আবার মানুষের মাথাব্যাথার কারণও বটে। আয়ের থেকে বেশি ব্যয় হলে চিন্তা বাড়ে বৈ কী! এবার জ্যোতিষীরা তাই কয়েকটা পন্থা বাতলে দিয়েছেন, যা মেনে চললে অর্থসংস্থান হবে।

জ্যোতিষশাস্ত্র মতে, লবঙ্গের সঙ্গে যদি কর্পূর পোড়ানো যায়, তাহলে তা খুব শুভ বলে গণ্য করা হয়। এই দুটি জিনিস একসঙ্গে পোড়ালে যেমন একদিকে সংসারে সুখ-শান্তি আসে, তেমনই আবার জীবন থেকে নেতিবাচক শক্তিও দূর হয়। এই লবঙ্গ ও কর্পূর একত্রে পোড়ালে আর কী কী উপকারিতা মেলে জেনে নেওয়া যাক-

লবঙ্গ ও কর্পূর একসঙ্গে পোড়ানোর উপকারিতা

  • রাতে ঘুমানোর আগে একটি রূপার পাত্রে লবঙ্গ এবং কর্পূর একসঙ্গে নিয়ে পোড়ালে গৃহস্বামী বা গৃহকর্ত্রীর অর্থের অভাব হয় না। হঠাৎ করে টাকা পেতে শুরু করেন ওই ব্যক্তি।
  • দীর্ঘদিন ধরে কোনও অসুখ বা ক্রনিক ডিজিজ-এ ভুগছেন? আপনি যদি সেই রোগ থেকে মুক্তি পেতে চান তবে লবঙ্গ দিয়ে কর্পূর জ্বালিয়ে দিন। এই পদ্ধতিতে বহু রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
  • বাড়িতে বেশ কয়েকদিন ধরেই নানা অশুভ কাণ্ড ঘটছে? হাত থেকে টাকা বেরিয়ে যাচ্ছে জলের মতো? পরিবারে কেউ সুখে নেই? সকলের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে? এর কারণ হল বাড়িতে কোনও অশুভশক্তির প্রবেশ ঘটেছে। তাই আপনি যদি আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে চান, তাহলে প্রতিদিন বাড়িতে কর্পূর দিয়ে লবঙ্গ পোড়ান। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যেও পারস্পরিক ভালবাসা বজায় থাকবে।
  • আপনি যদি একটানা কোনও সমস্যায় থাকেন বা বারংবার কোনও ঝমেলায় ফেঁসে যেতে থাকেন তাহলে প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে ৫টি লবঙ্গ ও কর্পূর জ্বালান। এই প্রক্রিয়ায় আপনি দ্রুত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সুখ ও শান্তি পেতে গৃহেও লবঙ্গ ও কর্পূর পোড়ার ধোঁয়া ব্যবহার করুন। আপনি সারা ঘরে ধোঁয়া ছড়িয়ে দিন। দেখবেন ধীরে ধীরে সমস্ত ঝামেলা থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন।

আরও অন্যান্য খবর