সৌভাগ্য পেতে চান? ধনতেরসে অবশ্যই কিনুন এই জিনিসগুলি, সংসারে সমৃদ্ধি ফিরবে

প্রচলিত রয়েছে যে ধনতেরসের দিন নতুন জিনিস কিনলে নাকি সৌভাগ্য ফেরে। এই দিন অনেকেই সোনা, রুপোর জিনিসপত্র কেনেন। হিন্দু ধর্মে ধনতেরস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বাঙালিদের মধ্যে সেভাবে ধনতেরসের প্রচলন না থাকলেও, অবাঙালিদের মধ্যে এই দিন নিয়ে নানান রীতি রয়েছে। তবে এখন বাঙালিরাও ধনতেরসে নানান কেনাকাটা করে থাকেন।

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, এই বছর ধনতেরস পড়েছে ২৩শে অক্টোবর। এই দিনটিতে অনেকেই সোনা-রুপোর জিনিস কেনেন। নতুন জিনিস কেনার মধ্যে দিয়ে মা লক্ষ্মীর সঙ্গে ধনদেবতা কুবেরকেও আবাহন জানানো হয়। তবে জ্যোতিষশাস্ত্র মতে, এমন অনেক জিনিস রয়েছে যা এই ধনতেরসের দিন যদি কেনা হয়, তাহলে সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য ডেকে আনতে পারে।

ধনতেরসে কোন কোন জিনিস কিনবেন?

ধাতু: সোনা বা রুপোর জিনিস কিনতেই পারেন, তবে শুভ সময় দেখে তারপরেই কিনুন। মা লক্ষ্মী বা গণেশের মূর্তির ছাপ দেওয়া সোনার কয়েনও কিনতে পারেন।

বাসন: বাসনকোশন কিনতে হলে রুপো বা পিতলের বাসনকোশনই কিনুন।

আসবাব: ধনতেরসের দিনে নতুন ফার্নিচার কিনতেও পারেন। আববাবে গৃহের অন্দর সাজিয়ে তুলতেই পারেন নতুনভাবে।

ইলেকট্রনিক্সএর যন্ত্রপাতি: টেলিভিশন, ল্যাপটপ, ফ্রিজ, মাইক্রোওয়েভ-এর মতো ইলেক্ট্রনিক্স-এর জিনিসও কিনতে পারেন।

বিনিয়োগ: কেউ কেউ এইদিনে বিমায় অর্থ বিনিয়োগ করা বা ব্যাঙ্কে টাকা জমা করাকেও শুভ বলে মনে করেন।

ধনতেরসে কী কী কিনবেন না?

তীক্ষ্ণ বস্তু: ধনতেরসের সময় কোনওভাবেই ভুল করেও ছুরি, কাঁচি, সুচের মতো তীক্ষ্ম বস্তু জিনিস কিনবেন না।

কালো রঙের বস্তু: কালো রঙের কোনও বস্তুই কেনা চলবে না।

অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিক: ভুল করেও এই দিনে অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের জিনিস কেনা উচিত হবে না।

এছাড়া কোনওভাবেই এই ধরনের দিনগুলিতে পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, পুরনো জিনিস কেনা উচিত নয়। কারণ মনে করা হয় খারাপ জিনিস কিনলে রাহুর প্রকোপে পড়তে হয় যা জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। এছাড়া ধনতেরসের দিন থেকে দেওয়ালি অবধি কোনওবাবেই নেশার বস্তু যেমন তামাক, মদ কেনা উচিত নয়। কারণ এই ধরনের বস্তুগুলি আমাদের চৈতন্যরহিত করে যা দুর্ভাগ্য বয়ে আনে।

আরও অন্যান্য খবর