মঙ্গলবার, ১৪ মে ২০২৪
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে। যানবাহন ক্রয় করার সুযোগ আসবে। পারিবারিক জীবনে আত্মীয়র সাহায্য পাবেন। গৃহস্থালী জীবনে ভালো কোনো ঘটনা ঘটতে চলেছে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): আজকের দিনটি গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় অগ্রগতির। মধ্যস্ততার ব্যবসা বাণিজ্যে আজ সফল হবেন। ই-কমার্স ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): ব্যবসায়ীক অগ্রগতির দিন। হোটেল ও রেস্তোরা ব্যবসায় বিনিয়োগ করার যোগ। আর্থিক ক্ষেত্রে সাফল্য লাভের যোগ।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): ব্যবসা বাণিজ্যে আজ অগ্রগতির দিন। সামাজিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে আপনি সম্মানিত হবেন। চাকরিজীবী ও ব্যবসায়ীদের আজ সফল হওয়ার আশা।
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): বৈদেশিক বাণিজ্যে আজ সফল হবেন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। ব্যবসায়ীক কাজে ব্যয় বৃদ্ধি পাবে।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): বকেয়া বেতন আদায়ের যোগ প্রবল। গৃহস্থালী জীবনে বড় ভাই বোনের কাছ থেকে কিছু শিখতে পারবেন। ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ আসবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজকের দিনটি চাকরিজীবীদের সাফল্য লাভের। ব্যবসায়ীক কাজে আজ সফল হতে প্রভাবশালী কারো সাহায্য পাবেন। প্রশাসনিক কর্মকর্তার সাথে জটিলতা এড়িয়ে চলতে হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ কোনো পরীক্ষার ফল পেতে পারেন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): মানসিক অশান্তি দেখা দেবে। আজ কোনো দূর্ঘটনা বা কারো মৃত্যু সংবাদ পেতে পারেন। ব্যবসায়ীক কাজে সফলতা পেতে কিছু ঋণ করতে হবে। চিকিৎসক ও ঔষধ ব্যবসায় বিনিয়োগ করার সুযোগ আসবে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজ দাম্পত্য জীবনে সাফল্য লাভের আশা। গৃহস্থালী কাজে ব্যস্ত থাকতে পারেন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): আজ কর্মক্ষেত্রে চলমান মানসিক চাপ কমে উঠবে। ব্যবসায়ীক কাজের প্রচার প্রসারে নতুন করে কর্মচারী নিয়োগ দিতে পারেন। ঠান্ডা কাশ বা পেটের পীড়ায় ভুগতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজকের দিনটি প্রেম ভালোবাসায় সাফল্য লাভের। গৃহস্থালী জীবনে সন্তানের সাথে কোনো আলোচনা করতে পারেন। মেধাবীদের ব্যবসা বাণিজ্যে আজ ভালো রোজগার হবে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার