দীর্ঘদিন গা ঢাকা দেওয়ার পর অবশেষে আদালতে আত্মসমর্পণ কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত লালার, ভোট আবহে বড় বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Anup Majhi surrendered at CBI court: দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন তিনি। অবশেষে এই ভোটের আবহেই আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। আজ, মঙ্গলবার সকাল সকাল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হন তিনি (Anup Majhi surrendered at CBI court)

কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত হলেন এই অনুপ মাঝি ওরফে লালা। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন তিনি। তবে গা ঢাকা দিয়ে ছিলেন অনেকদিন ধরেই। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন লালা। মেলে রক্ষাকবচ। এর ফলে তাকে কোনওভাবেই গ্রেফতার করতে পারছিল না সিবিআই (Anup Majhi surrendered at CBI court)

এদিকে আবার ইতিমধ্যেই কয়লা পাচার কাণ্ডে বেশ কিছু চার্জশিট জমা পড়েছে। আগামী ২১ মে কয়লা পাচার মামলার শেষ চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। এরপর থেকেই ট্রায়াল শুরু হওয়ার কথা।

কিন্তু লালার খোঁজ মিলছিল না কিছুতেই। তাকে জিজ্ঞাসাবাদ না করে অন্তিম চার্জশিট জমা করা যাচ্ছিল না। ফলে তদন্ত অসম্পূর্ণই থেকে যাচ্ছিল। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ, মঙ্গলবার সকালেই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হন অনুপ মাঝি (Anup Majhi surrendered at CBI court)। জামিনের আবেদন নিয়ে এসেছেন তিনি, এমনটাই খবর।

বলে রাখি, কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের তদন্ত শুরু হয় ২০২০ সাল থেকে। অনুপ মাঝি ওরফে লালার বাড়ি, অফিসে চলে তল্লাশি। লালার সঙ্গী বলে পরিচিত গুরুপদ মাজি-সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। সিবিআইয়ের পাশাপাশি কয়লা পাচার কাণ্ডে তদন্ত শুরু করে ইডিও। সেই মামলায় কিন্তু লালার কাছে কোনও রক্ষাকবচ নেই (Anup Majhi surrendered at CBI court)। ফলে এবার ইডি লালার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে কী না, এখন সেটাই দেখার।

RELATED Articles