রোজগার বৃদ্ধির যোগ কন্যা ও ধনু রাশির, সতর্ক থাকতে হবে মিথুন রাশিকে, কী রয়েছে ভাগ্যে? দেখে নিন আজকের রাশিফল

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ 

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): ব্যবসায় একটু বুঝে শুনে ঝুঁকি নিতে চেষ্টা করুন। কারো উপর অতিরিক্ত বিশ্বাস করা ঠিক হবে না। ব্যাঙ্ক ঋণ পরিশোধের সুযোগ পাবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): আজকের দিনটি দাম্পত্য ক্ষেত্রে মিশ্র যাবে। ব্যবসায়ীক কাজে একটু সতর্ক থাকবেন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে জটিলতা দেখা দিতে পারে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ কর্মক্ষেত্রে গোপন শত্রুতা এড়িয়ে চলতে হবে। সহকর্মী বা অধিনস্ত কর্মচারীদের সাথে ঝামেলায় না জড়ানোই ভালো। শরীর স্বাস্থ্য ভোগাতে পারে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): ব্যবসা বানিজ্যে উন্নতির দিন। সৃজনশীল পেশাজীবীদের প্রত্যাশা পূরণ হবে। গৃহস্থালী কাজে পরিবারের সদস্যদের সাহায্য লাভ।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): আজকের দিনটি বৈদেশিক যোগাযোগে উন্নতির। গণমাধ্যমে কাজের সুযোগ আসবে। ছোট ভাই বোনের চাকরির জন্য অর্থ ব্যয়। ব্যবসা বাণিজ্যে সফল হবেন। 

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): আজকের দিনটি বকেয়া অর্থ আদায়ে অগ্রগতি। হোটেল রেস্তোরা ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। সঞ্চয়ের চেষ্টায় উন্নতি।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): কর্মক্ষেত্রে উন্নতির দিন। অংশিদারী ও একক ব্যবসা বাণিজ্যে সফল হবেন। গৃহস্থালী কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহনে সফলতা। চাকরিজীবীদের নতুন সুযোগ আসবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): আজ বৈদেশিক কাজে অগ্রগতি। বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। পরিবহন ব্যবসায়ীদের আশানুরুপ রোজগারের যোগ।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): সাংসারিক ক্ষেত্রে বন্ধুর সাহায্য লাভের আশা। ব্যবসা বাণিজ্যে আজ ভলো রোজগার হবে। চাকরিজীবীদের বাড়তি রোজগারের যোগ।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): দিনটি প্রশাসনিক কাজে সফলতার। সামাজিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে রোজগার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজের জন্য কারো সাহায্য প্রয়োজন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রা। শিক্ষা ও গবেষণামূলক কাজে জীবীকা হতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশী বৃত্তি লাভে সফল হবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত কোনো কাজে ভালো সংবাদ লাভ। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আজ সফল হবেন। রাস্তাঘাটে একটু সাবধানে চলতে হবে। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles