‘ডবল ডবল চাকরি হবে বলেছিল, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে’, এসএসসি মামলার রায়ে মমতা সরকারকে ফের একহাত শুভেন্দুর

Suvendu Adhikari slammed Mamata Banerjee: কলকাতা হাইকোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণার পর থেকেই গোটা রাজ্যে হইচই পড়ে গিয়েছে। চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ শিক্ষক ও শিক্ষাকর্মী। এই ঘটনায় একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন চাকরি যাওয়ার ঘটনা নিয়ে মমতা সরকারকে বিঁধতে ছাড়লেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slammed Mamata Banerjee)

গতকাল, বুধবার ডিমারিতে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই এসএসসি মামলার রায় নিয়ে রাজ্য সরকারকে একহাত নেন তিনি (Suvendu Adhikari slammed Mamata Banerjee)। রাজ্য সরকারকে কড়া আক্রমণ করে শুভেন্দু বলেন, “যাঁদের চাকরি চলে গিয়েছে, তাঁদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য। এই যোগ্য কারা, আর অযোগ্য কারা… এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। কে যোগ্য আর কে অযোগ্য সেই তালিকা পর্যন্ত আদালতে দেওয়া হয়নি। এখানে বিজেপির কোনও ভূমিকা নেই”।

শুভেন্দুর (Suvendu Adhikari slammed Mamata Banerjee) কথায়, “চোরেদের বাঁচানোর জন্য, অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য, দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদের বৈধ করার জন্য যোগ্য কে, অযোগ্য কে এর তালিকাটা পর্যন্ত কোর্টে দেননি। এখানে যারা কেস করেছেন বা কেস লড়েছেন বা প্রধান বিরোধী দল বিজেপির কোনও ভূমিকা নেই। সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন, তাঁর নাম মমতা ব্যানার্জি। পালাবে কোথায়? একুশের আগে বলেছিল, ডবল ডবল চাকরি হবে। এখন ডবল ডবল চাকরি যাচ্ছে” (Suvendu Adhikari slammed Mamata Banerjee)

উল্লেখ্য, গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ঐতিহাসিক রায় দেয় কলকাতা হাইকোর্ট। বাতিল হয়েছে ২৫,৭৫৩ জনের চাকরি। এদের মধ্যে একটা বড় অংশ রয়েছেন যারা যোগ্য প্রার্থী। কিন্তু যোগ্য-অযোগ্যদের বাছাই না করতে পারায় চাকরি গিয়েছে সকলের। এরপরই যোগ্য প্রার্থী যাদের চাকরি গিয়েছে, তারা ধর্মতলায় শহিদ মিনারের নীচে জমায়েত করেন। গত মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের অফিসে গিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তারা।

এদিনের সভায় আবার মমতা সরকারের বিরুদ্ধে ৬ লক্ষ সরকারি চাকরি অবলুপ্ত করার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slammed Mamata Banerjee)। তাঁর কথায়, “আমি মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় কিছুদিন ছিলাম। এই অমিত মিত্র বলে একটা লোক আছে। ৬ লক্ষ স্থায়ী পদ অবলুপ্ত করেছেন। তার বদলে ৩০ হাজার কন্ট্রাক্টচুয়াল চাকরি হয়েছে। পার্টি নেতার আত্মীয়স্বজন বা টাকার বিনিময়ে। পশ্চিমবঙ্গে চাকরিতে নিয়োগের যতগুলো বোর্ড আছে কোনওটাতে গত কয়েক বছর কোনও নিয়োগ হয়নি”।

RELATED Articles