জ্যোতিষশাস্ত্রে গ্রহের যোগের বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্রে তিনটি গ্রহের মিলনকে ত্রিগ্রহী যোগ বলা হয়। একটি রাশিচক্রে তিনটি গ্রহ একসঙ্গে মিলিত হলে এই যোগ গঠিত হয়। আর এই ত্রিগ্রহী যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এই সময়ে মেষ রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। ২৪ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করেছে শুক্র। সেখানে সূর্য ও বৃহস্পতি আগের থেকেই উপস্থিত ছিল। এর কারণে মেষ রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এই যোগ ৩টি রাশির জন্য খুব ফলদায়ক হবে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
এই ত্রিগ্রহী যোগের শুভ ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই শুভ যোগের প্রভাবে নানান পরিকল্পিত কাজ সম্পন্ন হবে এদের। এই রাশির জাতক-জাতিকা যারা চাকরি করছেন, তারা এই সময় বিশেষ সুবিধা পাবেন। শীঘ্রই পদোন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। সূর্য-গুরুর বিশেষ আশীর্বাদে বর্ষিত হবেন এরা। পৈতৃক সম্পত্তি থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ ও সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
মেষ রাশি
এই ত্রিগ্রহী যোগ খুব ভালো হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই যোগের শুভ প্রভাবে সুখ ও সম্পদ বৃদ্ধি পাবে এদের। কর্মজীবনে অগ্রগতির নতুন সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। সমাজে সম্মানও বৃদ্ধি পাবে এদের। এই সময় আয় বাড়বে। ব্যবসায় লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের। আর্থিকভাবে লাভবান হবেন এরা। এই সময় প্রচুর অর্থ উপার্জন করবেন এই রাশির জাতক-জাতিকারা। শুক্রের কৃপায় সমস্ত বৈষয়িক আরাম মিলবে।
কুম্ভ রাশি
ত্রিগ্রহী যোগে দারুণ ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় সাহস, শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে। সমস্ত অসম্পূর্ণ কাজ এই সময় সম্পন্ন হবে। প্রতিটি ক্ষেত্রে দারুণ ফলাফল অর্জন করবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় সূর্যের আশীর্বাদে কর্মজীবনে উন্নতি করবেন এরা। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আগের থেকে আরও মজবুত হবে।





