প্রেম জীবনে জোয়ার আসবে বৃষ রাশির, চাকরিতে পদোন্নতি কন্যা রাশির বিপদের আশঙ্কা কুম্ভর, দেখে নিন আজকের রাশিফল

রবিবার ২৪ মার্চ ২০২৪ 

মেষ রাশি (২১মার্চ – ২০এপ্রিল): আজকের দিনটি খুব শুভ। সকালের দিকে জীবনে কোনও ভালো সুযোগ আসবে। গৃহস্থালী জীবনে মায়ের সাহায্য পাবেন। দুপুরের পর থেকে একটু সাবধানে চলাফেরা করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): আজ গৃহস্থালী ঝামেলার অবসান হবে। আত্মীয় স্বজনের আগমন হবে। সংসারের কোনও জটিলতায় আত্মীয়র সাহায্য পাবেন। দুপুরের পর থেকে প্রেমে সাফল্য লাভের আশা। 

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মধ্যস্থতার ব্যবসায় ভালো রোজগার হবে। বাড়িতে ভালো কোনও সংবাদ আসবে। প্রতিবেশীর সাহায্য পাবেন। বিকালে প্রত্যাশা পূরণ হবে। আত্মীয়র সাথে সম্পর্কের টানাপোড়ন দেখা দেবে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): রোজগার বৃদ্ধি পাবে। সকালের দিকেই বকেয়া টাকা আদায়ের চেষ্টা করুন। বিকালের দিকে ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। সংসারের কোনো কাজে ছোট ভাই বোনের সাহায্য প্রয়োজন হবে। 

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): কর্মক্ষেত্রে আজ উন্নতির দিন। নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। সংসারের কোনো কাজে বল প্রয়োগ করতে হবে। বিকালে বকেয়া টাকা আদায়ে অগ্রগতি। 

 কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): আজকের দিনটি সকালের দিকে ব্যয় বহুল হবে। ভিসা লাভের চেষ্টায় সফলতা। বৈদেশিক বাণিজ্যে আজ সাফল্য লাভের আশা। বিকালে সম্মান বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ আসবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): আজ চাকরিজীবীদের বকেয়া টাকা আদায় হবে। ব্যবসা বাণিজ্যে আজ ভালো রোজগার করতে পারবেন। বিকালের দিকে আজ ব্যয় বৃদ্ধি। হঠাৎ করেই দূরে কোথাও যেতে হবে।            

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): গৃহস্থালী কাজে ব্যস্ত থাকবেন। পিতার সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন। বিকালে ঠিকাদারী ব্যবসায় বকেয়া বিল আদায় হবে।                       

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ কর্মক্ষেত্রে উন্নতির আশা। শিক্ষার্থীদের নিজের বিশ্ববিদ্যালয়েই চাকরি লাভের যোগ। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রা। বিকালে কর্মক্ষেত্রে উন্নতি পদস্ত কর্মকর্তার সাহায্য পাবেন।

 মকর রাশি (২১ ডিসেম্বর – ২০জানুয়ারি): আজ ব্যবসায় ঝুঁকি বুঝে শুনে নিতে হবে। ব্যবসায়ীক কাজের জন্য নতুন ঋণ করার প্রয়োজন হবে। ব্যাংক ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। বিকালে আর্থিক ক্ষেত্রে সফল হবেন। ভাগ্য উজ্জ্বল হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ফেব্রুয়ারি): আজ গৃহস্থালীর কাজে উন্নতি আসবে। জীবন সাথীর কর্মক্ষেত্রে সাফল্য লাভের আশা। বিকালের দিকে রাস্তাঘাটে সতর্ক হতে হবে। পাওনাদারের সাথে ঝামেলা এড়িয়ে চলুন। পুলিশি হয়রানির আশঙ্কা।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): সকালের দিকে মানসিক ভাবে চাপে থাকবেন। কাজের লোকের সাথে জটিলতা দেখা দেবে। বিকালে ব্যবসায়ীক কাজে উন্নতি হবে। সংসারের কোনও জটিলতার অবসান হবে। জীবন সাথীর জন্য কেনাকাটার যোগ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles