সোমবার, ৮ এপ্রিল ২০২৪
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): দিনটি আজ ব্যয়বহুল থাকবে। সকাল সকালই যাত্রা করা হবে উত্তম। পরিবহন ব্যবসায়ীরা সৎ ভাবে ব্যবসা করতে চেষ্টা করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ের দিন। আজ বড় ভাই বোনের কাছ থেকে ঈদের উপহার পাবেন। সাংসারিক জীবনে ভালো ঘটনা ঘটবে। বন্ধুদের সাহায্য পাবেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ বেসরকারী চকরিজীবীদের বকেয়া টাকা আদায়ের আশা। পদস্ত ব্যক্তির সাহায্য পাবেন। সামাজিক ও দাতব্য কাজে আজ সম্মানিত হবেন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অগ্রগতি। যাকাত ও ফেতরা দিয়ে নিজের ধর্মীয় অনুশাসন পালন করুন। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ।
সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট): আজ পুরোন পাওনাদারের সাথে লেনদেনের জটিলতা দূর করতে হবে। আপনার বিপদের দিনে এই লোকটিই আপনাকে বিশ্বাস করে সাহায্য করেছিলেন। ব্যাঙ্ক থেকে বাড়তি টাকা তুলতে হবে।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): সংসারের ছোট ছোট বিষয় নিয়ে জীবন সাথীর সাথে জটিলতা দেখা দেবে। ব্যবসায়ীক কাজে আজ মাথা ঠান্ডা রাখতে হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজ আর্থিক অবস্থা বলবান হয়ে উঠবে। গৃহস্থালী কাজে কাজের লোকের সাহায্য পাবেন। আজ সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করতে হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): গৃহস্থালী জীবনে সন্তানের সাহায্য লাভ। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আসবে। প্রেমিক প্রেমিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): দিনটি পারিবারিক ক্ষেত্রে জটিলতার। আত্মীয়র সাথে বিরোধ এড়িয়ে চলতে হবে। সাংসারিক প্রয়োজনে আজ প্রচুর অর্থ ব্যয় হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): ই কমার্স ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। সাংসারিক ক্ষেত্রে প্রবাসী ছোট ভাই বোনের সাহায্য লাভ। মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক হতে হবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): আজ আর্থিক উন্নতির দিন। ব্যবসায়ীক ক্ষেত্রে অগ্রগতি। বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা প্রবল। আজ সঞ্চয়ের চেষ্টায় অগ্রগতি।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): ব্যবসায়ীক কাজে আজ অগ্রগতি। রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে হবে। বিদেশ যাত্রার চেষ্টায় সফলতা। বয়স্কদের শারীরিক অবস্থা ভোগাবে।





