জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনও গ্রহ যখন কোনও রাশিতে যায়, সে সময় বক্রী, মার্গীর পাশাপাশি উদয় ও অস্ত হয়ে থাকে। তখন কোন গ্রহ অস্ত্র হয়ে যায় তখন তার শক্তি প্রভাব দুর্বল হয়ে যায়। কোন শুভ গ্রহ অস্ত গেলে তার শুভ প্রভাব কমতে থাকে। জ্যোতিষ শাস্ত্র বিজ্ঞানীরা বলছেন এপ্রিল মাসের শেষের দিকে অস্ত যাবে শুক্র। ২৮ শে এপ্রিল সকাল ৭ঃ২৭ মিনিটে শুক্র মেষ রাশিতে অস্ত যাবে। সুখের এই অষ্টধসা কিছু রাশির জাতক জাতিকাদের জন্য লাভের কারণ হয়ে উঠবে। আবার কিছু জাতক জাতিকাদের জীবনে কঠিন সমস্যা আসতে চলেছে এর প্রভাবে।
শুক্রের অস্ত যাওয়ার ফলে কোন রাশির জাতক-জাতিকাদের সাবধানে থাকতে হবে এ সময় তা জেনে নিন –
বৃষ রাশি
জ্যোতিষ শাস্ত্র মতে এই রাশের দ্বাদশ স্থানে অস্ত্র যাবে শুক্র। এ প্রভাবে এই রাশির জাতক-জাতিকাদের প্রত্যেক সম্পত্তি ঋণশেয়ার সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে হবে। এমনকি কর্ম ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হতে পারে। বলিষ্ঠদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে যেতে পারেন এই রাশির জাতক জাতিকারা। যে কোন কাজে বাধার সৃষ্টি হবে। যে কোন ছোট কাজের ক্ষেত্রেও অধিক পরিশ্রম করতে হবে। ব্যবসার ক্ষেত্রেও সমস্যা আসবে। আশাতীত লাভ অর্জন করতে পারবেন না এই রাশির জাতক-জাতিকারা। এ সময় কখনো অর্থ লাভ আবার কখনো আর্থিক লোকসান দেখা দিতে পারে। তবে লাভের থেকে লোকসানের হার হবে বেশি। অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে চিন্তায় থাকতে পারেন এই রাশির জাতক জাতিকারা। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের জন্য অধিক অর্থ ব্যয় করতে হবে আপনাকে।
কর্কট রাশি
শুক্রের অস্ত দশা এই রাশির জাতক জাতিকাদের জন্য খারাপ প্রভাব বয়ে আনবে। এই রাশির বছর কষ্টের দশম স্থানে অস্ত গিয়ে দরকারহীন ব্যয় করাবে শুক্র। ব্যবসায় ভালো অর্থ উপার্জনের জন্য অধিক পরিশ্রম করতে হবে। তবুও কাঙ্ক্ষিত লাভ অর্জনের আশা নেই। সবকিছু নিয়ে অসন্তুষ্ট থাকবে আপনার এই সময়কাল। অংশীদারি ব্যবসায় সমস্যা তৈরি হতে পারে, নিজের কথায় সংযম রাখুন। অপ্রয়োজনীয় ব্যয় আপনার চিন্তার কারণ হবে তাই লক্ষ্য লাভে সক্ষম হবেন না আপনি। আর্থিক লোকসানেরও সম্ভাবনা রয়েছে। এমনকি আর্থিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়বেন। ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে আপনার জীবনে। স্বাস্থ্যের জন্য অধিক ব্যয় করতে হবে। অহংকার রাগ দূরে রেখে সম্পর্ক বাঁচানোর চেষ্টা করুন সেটাই ভালো হবে আপনার জন্য।
সিংহ রাশি
জ্যোতিষ শাস্ত্র মতে এই রাশির নবম স্থানে অস্ত যাবে শুক্র। সন্তানের তরফে নানা সমস্যার সম্মুখীন হতে হবে এই রাশির জাতক জাতিকাদের। ভবিষ্যতের কারণ নিয়ে দুশ্চিন্তায় ভুগবেন এখন থেকেই। কাজের ক্ষেত্রে যাত্রা করতে হবে দূর দেশে। তবে এতে কোন লাভের সম্ভাবনা আপনার নেই। আপনার লক্ষ্য বিচলিত হতে পারে এই সময়। শুক্রের অস্তদশার প্রভাব পড়বে ব্যবসায়িক জীবনে। কম আয় নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তাই আগে থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিস্থিতি ভেঙে পড়বে, কমবে আয়ের উৎস। অর্থ সঞ্চয় সফল হতে পারেন এই রাশির জাতক জাতিকারা তবে তার জন্য করতে হবে কঠোর পরিশ্রম।





