‘বিজেপি বাংলায় ১ নম্বর দল হবে, তৃণমূল নিজের দোষেই খারাপ ফল করবে’, লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিরাট ইঙ্গিত প্রশান্ত কিশোরের

২০১৯ সালের লোকসভা নির্বাচন যে বাংলায় বিজেপির উত্থানের প্রথম ধাপ, তা আর বলার অপেক্ষা রাখে না। সেই নির্বাচনে বাংলায় ১৮টি আসন পেয়েছিল বিজেপি। আর এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনেও এর থেকে বেশি আসন পেতে বিজেপি বাংলাতে, এমনটাই ইঙ্গিত দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেছেন, বিরোধীদের ভুলের কারণে এবারও নরেন্দ্র মোদী ফের দিল্লিতে ক্ষমতা কায়েম করতে চলেছেন। মোদী এই গত ৫ বছরে অনেক ভুলই করেছেন কিন্তু বিরোধীরা সেই ভুল নিয়ে বিজেপি সরকারকে পাল্টা আক্রমণ করতে পারে নি সেভাবে। প্রশান্ত কিশোরের কথায়, মোদী অনেক সময় এমন অনেক ক্যাচ ছুঁড়েছেন লোফার মতো কিন্তু বিরোধীরা সেই ক্যাচ ধরতে অক্ষম।

প্রশান্ত কিশোর (Prashant Kishor) একবাক্যে জানিয়েছেন যে বাংলায় বর্তমানে বিজেপি অনেক ভালো জায়গায় রয়েছে। তাঁর সাফ বক্তব্য, এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপিই এক নম্বরে থাকতে পারে। শুধুমাত্র বাংলাই নয়, পূর্ব ও দক্ষিণ ভারতেও বিজেপির ফল খুব ভালো হবে। আসন সংখ্যা তো বৃদ্ধি পাবেই, এর সঙ্গে ভোটের শতাংশও অনেকটা বৃদ্ধি পাবে বলে জানান পিকে।

প্রসঙ্গত, একুশের বিধান সভা নির্বাচনের সময় বাংলাকে পাখির চোখ করেছিল বিজেপি। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় রোড শো করে বারবার দাবী করেছিলেন যে ভোটে বিজেপি ২০০ আসনের বেশি আসন পাবে। সেই সময় প্রশান্ত কিশোর (Prashant Kishor) ছিলেন তৃণমূলের ভোট পরামর্শদাতা। পিকে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, বিজেপির আসন সংখ্যা ১০০ পেরবে না। আর হয়েছিলও তাই, বিজেপির আসন আটকে যায় ৭৭-এই।

তবে এবার লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপিকেই এগিয়ে রাখছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তাঁর কথা, বিধানসভা ও লোকসভা নির্বাচনের মধ্যে বিস্তর তফাত। দুটোকে এক করা ঠিক হবে না। পিকে-র দাবী, সন্দেশখালির মতো অনেক ঘটনার জেরেই তৃণমূল বেশ ব্যাকফুটে রয়েছে। আর এর ফলে বাড়তি অক্সিজেন পাচ্ছে বিজেপি। পিকে-র ভবিষ্যৎবাণী যে সত্যি হয়, বিধানসভা নির্বাচনই তার প্রমাণ। এবারেও বাংলার ক্ষেত্রে তাঁর ইঙ্গিত কতটা সত্যি হয়, এখন সেটাই দেখার।

RELATED Articles