ব্যবসায় দারুন লাভের যোগ তুলা ও মিথুন রাশির, সমস্যা বাড়তে পারে ধনু রাশির, কেমন কাটবে আজকের দিনটা? জেনে নিন রাশিফল

বুধবার, ১০ এপ্রিল ২০২৪ 

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): প্রেম ভালোবাসা আর আনন্দর দিন। মানসিক চাপ মুক্ত হবেন। গৃহ স্থাবর সম্পত্তি ও যানবাহন লাভের যোগ প্রবল। আজ ভাগ্য উন্নতি হবে। 

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): দূরে যাত্রার যোগ। পরিবহন ব্যবসায়ী ও উবার চালকদের ভালো লাভ হবে। আইনগত জটিলতা থেকে মুক্ত হবেন। রাস্তাঘাটে একটু সতর্ক থাকবেন। 

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): ব্যবসায়ীদের ভালো রোজগার হবে। ঠিকাদারী ব্যবসার আলোচনায় আজ অগ্রগতি। বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজ সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সম্মানিত হবেন। পিতার কাছ থেকে ভালো কোনো উপহার পেতে পারেন। পদস্ত ব্যক্তির সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে।

সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট): জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। আজ ধর্মীয় ও আধ্যাত্মীক উন্নতির দিন। সামাজিক কোনো কাজে অর্থ ব্যয় হবে। প্রবাসীদের দিনটি সফলতার। 

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): ঝুঁকিপূর্ণ কোনো যাত্রা করা যাবে না। ব্যবসায়ীক কাজের জন্য আজ কিছু টাকা ঋণ করতে হবে। সংসারিক ক্ষেত্রে ঝামেলা এড়িয়ে চলতে হবে। পুলিশী হয়রাণি বিষয়ে সতর্ক থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): নব দম্পতিরা কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক কাজে সফল হতে পারবেন। অংশিদারী কাজে আজ ভালো রোজগার। গৃহস্থালী কাজে জীবন সাথীর সাহায্য লাভ।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): আজ বয়স্কদের শরীর স্বাস্থ্য ভোগাবে। গৃহস্থালী কাজে কাজের লোকের সাহায্য লাভ।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ সৃজনশীল পেশাজীবীদের সম্মানিত হওয়ার দিন। প্রিয় মানুষটিকে ঈদের উপহার দিতে পারেন। প্রেমে সাফল্য লাভের দিন।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজকের দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণের। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে। নতুন বাহন ক্রয়ের সুযোগ আসবে। ব্যবসায়ীক ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাহায্য লাভ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): সকল প্রকার যোগাযোগে সফলতা। মধ্যস্ততা বা দালালির কোনো কাজে আজ ভালো রোজগার হবে। সংবাদমাধ্যমে কাজের যোগ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ খুচরা বিক্রেতাদের ভালো রোজগার হবে। হাইওয়ে রেস্তোরা ব্যবসায়ীদের ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসায়ীক বকেয়া আদায়ের যোগ। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles