বুধবার, ২৭ মার্চ ২০২৪, রাশিফল (horoscope)
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ ব্যবসায়ীদের ভালো রোজগারের সুযোগ আসবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আজ সফল হবেন। আর্থিক ক্ষেত্রে জীবনসঙ্গীর সাহায্য লাভ। সাংসারিক কোনো ঝামেলার অবসান হবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): রোজগারের বিষয়ে একটু সতর্ক থাকবেন। সহকর্মী কর্মচারীদের সাথে চলমান ভুল বোঝাবুঝি দূর হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন কর্মচারী নিয়োগ দিতে হবে। কর্মক্ষেত্রে আজ সকল শত্রুতা দূর করতে পারবেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজকের দিনটি ব্যবসা বাণিজ্যে সফল হওয়ার দিন। তবে অবশ্যই মেধাবীদেরই আজ সাফল্য লাভের দিন। প্রেম ভালোবাসায় সফল হবেন। সন্তানের জন্য আজ কেনাকাটা করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): প্রত্যাশা পূরণের দিন। গৃহস্থালী কোনো কাজে আজ ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীক কাজে আত্মীয়র সাহায্য পাবেন। পারিবারিক জীবনে মায়ের সাহায্য লাভের দিন। কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): আজ সকল প্রকার বৈদেশিক যোগাযোগে সফল হবেন। ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয়। ব্যবসার কাজে বন্ধুর সাহায্য পাবেন। ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি। বস্ত্র ব্যবসায় ভালো লাভের দিন।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায়ের চেষ্টায় উন্নতি হবে। ব্যবসার কাজে ভালো লাভ হবে। বাড়িতে আত্মীয় কুটম্বর আগমন। আজ সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): কাজে কর্মে উন্নতির দিন। আজ ব্যবসায়ীরা ভালো রোজগার হবে। সাংসারিক ক্ষেত্রে কোনো ভালো ঘটনা ঘটবে। চাকরিজীবীদের ভালো রোজগার হবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আজ ভালো করতে পারবেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): গৃহস্থালী ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীদের কর্মক্ষেত্রে সাফল্য লাভের দিন। সাংসারিক ক্ষেত্রে আজ সম্মানিত হবেন। ঈদের ছুটিতে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায়ে অগ্রগতি। চাকরিজীবীদের বকেয়া বিল বেতন ও বোনাস আদায়ের যোগ। সাংসারিক ক্ষেত্রে আজ বন্ধুর সাহায্য পাবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): কর্মক্ষেত্রে উন্নতির দিন। পদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। নতুন চাকরিজীবীদের কিছু বাড়তি রোজগারের যোগ। আজ পিতার কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের যোগ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): ভাগ্য উন্নতির দিন। ধর্মীয় ও আধ্যাত্মিক সফরের সুযোগ আসছে। বৈদেশিক বাণিজ্যে আজ ভালো রোজগার হবে। গৃহস্থালী কাজে প্রবাসী বন্ধুর পরামর্শে উপকৃত হবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজকের দিনটি আর্থিক ক্ষেত্রে সাফল্যের। ব্যবসার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। আইনগত জটিলতা এড়িয়ে চলতে হবে। শেয়ার ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি।





