টলিপাড়ায় অপামাকে (Aparajita Auddy) অনেকেই চেনেন। বাংলা টেলিভিশনের আদর্শ মা তিনি। কখনও জন্মদাত্রী আবার কখনও পালিতা মা হিসাবে দর্শকদের নজর কেড়েছেন অপরাজিতা আঢ্য। বর্তমানে ‘জল থৈ থৈ ভালোবাসা’ কোজাগরির চরিত্রে অপরাজিতা আঢ্যর রূপে মুগ্ধ দর্শকরা। শুধুমাত্র ধারাবাহিক নয় বহু সিনেমায় মায়ের ভূমিকা অভিনয় করেছেন তিনি। চিনি, একান্নবর্তী মত ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করে অনুরাগীদের মন জয় করেছেন। যিনি টিভির পর্দায় মায়ের ভূমিকায় অভিনয় করেন বাস্তব জীবনে নিজের সন্তানের মুখে মা ডাক শোনার সুযোগ হয়নি তার। স্বামী অতনু হাজরার সাথে ২৬ বছরের সুখী দাম্পত্য তার। শ্বশুরবাড়ির সকলকে নিয়ে বেশ খুশিতে থাকেন বৌমা অপরাজিতা (Aparajita Auddy)। সবকিছুর মাঝেও বাস্তব জীবনে এই মায়ের কোল ফাঁকাই রয়ে গেছে।
সন্তানের অভাব কতটা অনুভব করেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। মাতৃত্ব নিয়ে প্রথমবার অকপট সাক্ষাৎকার দিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে অপরাজিতা আঢ্য জানান, “আমার বিশ্বাস সকলকে বায়োলজিক্যাল মা হতে হবে এমনটা নয়। তাঁর কাছে মাতৃত্ব অনেক বড় জিনিস। সন্তানের জন্ম দিলেই মা হওয়া যায় না।”
অভিনেত্রী (Aparajita Auddy) এ প্রসঙ্গে আরও বলেন, “আমি মনে করি বাবারাও অনেক ভাল মা হতে পারেন। আমারও তো মেয়ে আছে। সে আমাকে মা বলে ডাকে। কেবল সে নয়, অনেকেই আমাকে মা বলে ডাকে। তাই জীবনে কোনও ঘাটতি নেই। যাঁদের আমি সন্তানসম স্নেহ করি, প্রত্যেকে আমাকে মা বলেই ডাকে। সুতরাং, মা ডাকের অভাব আমার কাছে নেই।”
অনেকে জানেন না অপরাজিতার (Aparajita Auddy) এই মেয়ের কথা। তার কাছের মানুষেরা জানেন তার মেয়ে গার্গীর কথা। গার্গী পেশায় ব্যাঙ্কার। অপরাজিতাকে মা এবং তাঁর স্বামী অতনু হাজরাকে বাবা বলে ডাকে সে। গার্গীর প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আজ যদি আমার বায়োলজিক্যাল সন্তানও থাকত, তা হলেও সে কোনওদিন বোধহয় গার্গী হয়ে উঠতে পারত না। আমার স্বামী মাঝে ১০ দিন হাসপাতালে ছিলেন, গার্গী কিন্তু টানা হাসপাতালে ছিল।”
জানা গেছে অপরাজিতার (Aparajita Auddy) বাপের বাড়ির পাড়াতেই থাকেন গার্গী। গার্গীর বাবা-মা সকলেই রয়েছেন, তবুও অপরাজিতা তার যশোদা মা। টলি পাড়ার বহু পরিচিত মুখ অপরাজিতা কে মা বলে ডাকেন। মা সিরিয়ালের অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য অপরাজিতাকে অপমা বলে ডাকেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য অপরাজিতাকে মা বলে ডাকেন। মা ডাকের কোন অভাব নেই। তিনি অনেকের মা।
মাতৃত্ব বলতে কী বোঝেন অপরাজিতা এ কথার উত্তরে অভিনেত্রী (Aparajita Auddy) বলেন, “তাঁর চোখে মাতৃত্ব হল একটা ইন্সটিংক্ট।” এমনকি পালটা প্রশ্ন করেন সাক্ষাৎকারগ্রহীতাকে, তিনি প্রশ্ন করেন, অনেক মেয়েদেরই বায়োলজিক্যাল সমস্যা থাকতে পারে। কিন্তু তাই বলে কি তিনি মা নন?”






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার