সকাল সকাল বিপত্তি! হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল, একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে ট্রেন, কাজে বেরিয়ে নাকাল যাত্রীরা

ফের সাতসকালে বড় বিপত্তি। বুধবার সকাল সকালই ব্যাহত ট্রেন পরিষেবা (train service)। হাওড়া-ব্যান্ডেল শাখায় বন্ধ ট্রেন চলাচল। লোকাল ট্রেনের সঙ্গে আটকে পড়ে দূরপাল্লার ট্রেনও। আর এর জেরে কাজে বেরিয়ে তুমুল নাকাল হতে হয় যাত্রীদের।

কেন ব্যাহত ট্রেন পরিষেবা (train service)?  

রেল সূত্রে খবর, আজ, বুধবার সকালে ৬টা ১৫ মিনিট নাগাদ টিকিয়াপাড়া কারশেডের কাছে রেললাইনের সিগন্যাল পয়েন্ট ভেঙে পড়ে। এর জেরে হাওড়ার ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল  (train service) বন্ধ হয়ে যায়। হাওড়া-ব্যান্ডেল আপ ও ডাউন শাখায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা। এর জেরে ওই শাখার স্টেশনে একের পর এক ট্রেন লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয় যান্ত্রিক গোলযোগ ঠিক করার জন্য। প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

ট্রেন পরিষেবা (train service) ব্যাহত নিয়ে কী জানাচ্ছে রেল?

এই প্রসঙ্গে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, “হাওড়া স্টেশনে ঢোকার মুখে যান্ত্রিক ত্রুটি হয়েছিল। তার কারণেই ট্রেন পরিষেবা ব্যাহত হয়। তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হয়েছে। প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে পরিষেবা”।

প্রসঙ্গত, গত দু’দিন ধরে দোল-হোলি সব ছুটি কাটিয়ে আজ, বুধবার অফিস যাচ্ছেন যাত্রীরা। নিত্যযাত্রীদের একটা বড় অংশই ট্রেনের উপরে ভরসা করেন। কিন্তু এদিন সকাল সকাল এমন ট্রেনের সমস্যা (train service) হওয়ায় কার্যত মাথায় অফিসযাত্রীদের। কেউ কেউ ট্রেনের অপেক্ষা না করেই ঘুরপথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

জানা গিয়েছে, ব্যান্ডেল থেকে হাওড়াগামী লোকাল সকাল থেকে বন্ধ। আপেও ট্রেন চলাচল (train service) বন্ধ ছিল। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস প্রায় পঞ্চাশ মিনিট দেরিতে হাওড়া থেকে ব্যান্ডেলে ঢুকেছে। ডাউনে বর্ধমান লোকাল চলছিল বটে কিন্তু তাও অনিয়মিত। ট্রেন না পেয়ে চরম ভোগান্তি শুরু হয় যাত্রীদের।

আরও অন্যান্য খবর