ব্যবসার জটিলতা মেষ ও সিংহ রাশির, খরচের ক্ষেত্রে সাবধান বৃশ্চিক রাশি জাতকরা, কী রয়েছে আজকের রাশিফলে?

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): দুপুর পর্যন্ত অংশিদারী কাজে সাফল্য লাভের আশা। দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। দুপুরের পর আর্থিক অনিশ্চয়তা দেখা দেবে। ব্যবসা বাণিজ্যে জটিলতা বৃদ্ধি। রাস্তাঘাটে সতর্ক হতে হবে। পুরোন পাওনাদারের সাথে দেখা হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): সকালের দিকে কাজের লোক বা কর্মচারী সংক্রান্ত বিষয়ে ব্যস্ত থাকতে পারেন। কারো উপর প্রচন্ড বিরক্ত হতে পারেন। শরীর কিছুটা ভোগাবে। দুপুর থেকে অংশিদারী কাজে সাফল্য লাভের আশা। ব্যবসায়ীক ক্ষেত্রে উন্নতি।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন):  সকালের দিকে সন্তানের জন্য সময় ব্যয় হবে। প্রেমিক প্রেমিকারা উপহার বিনিময় করতে পারেন। শিল্প কলায় সাফল্য লাভ। দুপুর থেকে দাম্পত্য ক্ষেত্রে জটিলতা। ব্যবসা বাণিজ্যে অনাকাঙ্খীত কোনো ঘটনা ঘটতে পারে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): দিনের শুরুতেই পারিবারিক কোনো কাজে ব্যস্ততা। বাড়িতে আত্মীয়স্বজনের আগমন হবে। গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা মিটে যাবে। দুপুর থেকে প্রেমে রহস্যজনক ঘটনা। দূর্ণাম বদনাম বিষয়ে সতর্ক হতে হবে।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): আর্থিক উন্নতির জন্য সকল প্রকার প্রচার প্রচারনা ও যোগাযোগে অগ্রগতি। ইউটিউবার ও ফেসবুক মার্কেটিংয়ে ভালো রোজগার হবে। দুপুর থেকে পারিবারিক কাজে বাধা। আজ প্রত্যাশিত অর্থ লাভে জটিলতা। মানসিক ভাবে হতাশ হবেন না।

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): দিনের শুরুতেই বকেয়া টাকা আদায় হবে। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে কিছু করার দিন। দুপুর থেকে প্রতারিত হতে পারেন। ভার্চুয়াল প্রতারণার ভয়। ছোট ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজ জরুরী কাজ গুলো সকালের দিকে সেড়ে নিতে হবে। গুরুত্বপূর্ণ কোনো সাক্ষাৎ সকালে করলে উত্তম। দুপুর থেকে আর্থিক জটিলতা বৃদ্ধি। আত্মীয় কুটম্ব বিরোধে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীক রোজগারে বাধা।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): প্রবাসীদের দিনের শুরুতেই সাফল্য লাভের যোগ। আর্থিক ক্ষেত্র ব্যয়বহুল থাকবে। দুপুরের পর মানসিক অবস্থার উন্নতি। কোনো কাজে আজ সফল হবেন। তবে শরীর স্বাস্থ্য ভোগাতে পারে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): দিনের শুরুতেই বন্ধুর সাহায্য লাভ। বেসরকারী চাকরিজীবীদের বাড়তি রোজগারের সুযোগ আসবে। দুপুরের পর থেকে ব্যয় বৃদ্ধি। যানবাহন ও পরিবহন ব্যবসায় লোকসান হবে। প্রবাসী কারো দেশে আগমন যোগ।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): পৈত্রিক কোনো স্থাবর সম্পত্তি বিষয়ে অগ্রগতি। চাকরিজীবীদের ভালো সংবাদ লাভের যোগ। প্রশাসনিক ব্যক্তির সাহায্য পাবেন। দুপুরে বন্ধু বিচ্ছেদের আশঙ্কা। বড় ভাই বোনের সাথে মনোমালিন্য দেখা দেবে।                                      

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজ ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অর্থ ব্যয়। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পাবেন। মধ্যবিত্তদের আজ ভাগ্য উন্নতি। দুপুরের পর সামাজিক সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। পিতার সাথে কোনো বিষয়ে ভুল বুঝাবুঝি দেখা দেবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি -২০ মার্চ): রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। কারো সাথে ঝামেলায় জড়ানো ঠিক হবে না। দুপুরের পর আধ্যাত্মীক কোনো কাজে অংশ নিতে পারেন। ব্যবসার কাজের আলোচনায় অগ্রগতি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর