শুক্রের গতি পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়বে এই তিন রাশির ওপর, ঘটবে অশুভ ঘটনা

জ্যোতিষ শাস্ত্র মতে কাজ করা অনেকেই পছন্দ করেন। কোন কাজে লাগে দেখে নেন নিজের ভাগ্য। জ্যোতিষ শাস্ত্র মতে আগামী রবিবার মীন রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহ। ৩১ মার্চ, বিকেল ৪টে ৫৪ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে শুক্রগ্রহ। প্রতিটি গ্রহ এই নিজে নিজের সময়ের আশি বদল করে থাকেন। গ্রহের গতিবিধির প্রভাব পড়ে রাশির জাতক জাতিকাদের ওপর। 

মার্চের শেষে শুক্রের গতিবদলে সতর্ক থাকতে হবে এই তিন রাশিকে। শুক্রের আগমনের কারণে জীবনে আসতে পারে অনেক সমস্যা বা ভালো হতে পারে অনেক কিছুই। ৩১ শে মার্চ থাকে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে শুক্র গ্রহ। ২৪ এপ্রিলের বেলা ১২টা ৭ মিনিট পর্যন্ত মীনে থাকবেন এটি। জ্যোতিষ শাস্ত্র মতে ফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে এই তিন রাশির ওপর হতে পারে অশুভ কোন ঘটনাও। 

সিংহ রাশি

শুক্র মীন রাশিতে প্রবেশ করাতে সিংহ রাশির সকলের কর্মজীবন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। চাকরি ও ব্যবসার প্রতি পদে পদে সতর্ক থাকতে হবে । ভুলের জন্যই খোয়াতে হতে পারে বড় কিছু। উচিত হবে না অর্থ বিনিয়োগ করা, অর্থ বিনিয়োগ থেকে দূরে থাকুন। অর্থ বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। আয়ের তুলনায় বেশি ব্যয় করবেন না। সারা মাস কষ্টে কাটাতে হতে পারে আপনাকে। 

তুলা রাশি

এই রাশির সকলের উপর শুক্র গ্রহের অশুভ প্রভাব পড়তে চলেছে জানা গেছে জ্যোতিষশাস্ত্র মতে। যেকোনো ধরনের সমস্যা বিতর্ক থেকে দূরে থাকাই শ্রেয়। সম্ভব হলে উপেক্ষা করতে পারেন কিছু বিষয়। নিজের থেকে কারোর সুবিধা করতে যাওয়ার দরকার নেই, বদনাম হতে পারে আপনার। ‌ সময় আপনার প্রতিকূলে হতে পারে তাই ভেবেচিন্তে পদক্ষেপ নিন। 

বৃশ্চিক রাশি

শুক্রের গতিবিধি বদলে এই রাশির সকলকে সতর্ক থাকতে হবে। এ সময় কোন অবৈধ কাজ বা বাজে কাজের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা দূর করুন। দূরে থাকুন জুয়া বাজি ধরা থেকে। নিজের থেকে অ্যালকোহলকে দূরে রাখাই শ্রেয় হবে আপনার জন্য। আর্থিক পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। ভেবেচিন্তে খরচ করুন নিজের অর্থ। যেকোনো তর্ক থেকে দূরে থাকায় শ্রেয় হবে আপনার পক্ষে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles