ব্যবসায় লাভের মুখ দেখবে মকর রাশি, বৃশ্চিক রাশি ভাগ্যে ঘটবে বড় অঘটন, কেমন যাবে আজকের দিনটি?

রবিবার,  ৩১ মার্চ ২০২৪ 

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): দিনটি ঝামেলাপূর্ণ। অপ্রত্যাশিত কোনও ঘটনা ঘটতে পারে আজ। ঈদের আগে কিছু টাকা ধার করতে হবে। ব্যবসা বাণিজ্যে সফলতা। পুরোন পাওনা দেনা পরিশোধ করতে হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): আজ অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের আশা। তবে দাম্পত্য ক্ষেত্রে ঝামেলা এড়াতে হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে কিছু ঝামেলা দেখা দেবে। অপ্রত্যাশিত কোনও ঘটনা ঘটতে পারে। 

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ কাজে কর্মে কিছু জটিলতা দেখা দেবে। সহকর্মী ও অধিনস্থ কর্মচারীদের সাথে জটিলতায় না জড়ানোই ভালো। ব্যবসার কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): গৃহস্থালী জীবনে আজ সন্তানের সাহায্য পাবেন। শিল্পী ও কলাকুশলীদের ভালো রোজগার হবে। বিদ্যার্থীদের ভালো সংবাদ লাভের দিন। প্রেমে সাফল্য লাভের দিন।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): প্রত্যাশা পূরণ হবে। সাংসারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন। ব্যবসায়ীক কাজে আজ অগ্রগতি। মায়ের সাহায্য পাবেন। গৃহস্থালী জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে। 

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): আজকের দিনটি শুভ সম্ভাবনাময়। সকল প্রকার বৈদেশিক যোগাযোগে আজ উন্নতি হবে। 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): আজকের দিনটি আর্থিক ক্ষেত্রে অগ্রগতির। অপ্রত্যাশিত উৎস থেকে আজ রোজগার হবে। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো লাভ হবে। বাড়িতে আত্মীয় কুটম্বর আগমন হবে। সঞ্চয়ের ক্ষেত্রে বাধা।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজ মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কারো সাথে কোনো প্রকার বিরোধে না জড়ানোই ভালো। দাম্পত্য কলহের আশঙ্কা প্রবল। বয়স্কদের শারীরিক অবস্থার উন্নতি হবে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ব্যয় বৃদ্ধি পাবে। পরিবহন ব্যবসায়ীদের আজ রোজগার বৃদ্ধি পাবে। প্রবাসী বন্ধুর সাহায্য পাবেন। আজ আইনগত কোনো জটিলতার সমাধান হবে। বৈদেশিক পণ্য ব্যবসায় ভালো রোজগার।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): গৃহস্থালী জীবনে বড় ভাই বোনের সাহায্য পাবেন। ব্যবসার কাজে বন্ধুর সাহায্য পাওয়া যাবে। চাকরিজীবী ও ব্যবসায়ীদের বকেয়া বিল বেতন আদায় হবে। আজ ঠিকাদারী ব্যবসায় সাফল্য লাভের আশা।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরিজীবীদের আজ ভালো রোজগার হবে। আর্থিক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা। পারিবারিক জীবনে বাবার সাহায্য পাওয়া যাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজকের দিনটি সাফল্য লাভের দিন। ভাগ্য উন্নতির সুযোগ আসবে। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে মানসিক প্রশান্তি লাভ। জীবিকার জন্য দূরের যাত্রা যোগ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles