বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ (Daily Horoscope)
মেষ রাশি (২১ মার্চ – ২০এপ্রিল): আজ দাম্পত্য জীবনে সফল হবেন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার। গৃহস্থালী জীবনে জীবন সাথীর সাহায্য পাবেন। সংসারের ছোটখাটো কেনাকাটায় দুজনের পছন্দ অপছন্দর মূল্যায়ণ করতে হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): কাজের লোক ও কর্মচারীদের সাহায্য লাভের দিন। চাকরিজীবীদের আজ উন্নতির সুযোগ আসবে। নিজের মেধা খাটিয়ে সফল হবেন। অনৈতিক সম্পর্ক বিষয়ে ঝামেলা হবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): সৃজনশীল কাজে অগ্রগতি। সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে দুঃশ্চিন্তার অবশান হবে। প্রেম ভালোবাসায় সফলতা। গণমাধ্যমের কাজে আজ প্রশংসিত হবেন। নিজের সুপ্ত প্রতিভা বিকাশের আজ সুযোগ আসবে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজ জীবনের প্রত্যাশা পূরণ হবে। ভালো কোনও ঘটনা ঘটতে চলেছে। কর্মক্ষেত্রে সম্মানিত হবেন। নতুন দায়িত্ব লাভের আশা। পারিবারিক জীবনে মায়ের সাহায্য পাবেন।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): দিনটি সকল প্রকার যোগাযোগে সফলতার। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। প্রবাসী ভাই বোনের দেশে আগমনের যোগ। বৈদেশিক বাণিজ্যে ভালো রোজগার হবে।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): আজ বকেয়া টাকা আদায়ের চেষ্টা জোরদার করতে হবে। খুচরা পাইকারী ব্যবসায় লাভের আশা। সামাজিক কোনো নিমন্ত্রণ রক্ষা করতে পারেন। বাড়িতে আত্মীয় কুটম্বর আগমন হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): কাজে কর্মে মনযোগী হতে হবে। গবেষণামূলক কাজে আজ সম্মানিত হবেন। ব্যবসায়ীক কাজে কিছু অগ্রগতি। সাংসারিক কোনো বিষয় নিয়ে খুব দুঃশ্চিন্তা করতে পারেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): বৈদেশিক কাজে আজ সফলতার আশা। ব্যবসা বাণিজ্যে ব্যয় বৃদ্ধি পাবে। গৃহস্থালী প্রয়োজনে ব্যয় বৃদ্ধি। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় অগ্রীম রোজগার হবে। প্রবাসীদের কর্মজীবনে ভালো রোজগার হবে।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): বকেয়া বিল বেতন আদায়ের দিন। ঠিকাদারী ব্যবসায় ভালো রোজগার হবে। গৃহস্থালী কাজে বড় ভাই বা বন্ধুর এর সাহায্য পাবেন। গৃহে বন্ধুদের আগমন হবে। নতুন কারো সাথে বন্ধুত্ব হতে চলেছে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): চাকরিজীবীদের ভালো রোজগারের আশা। বেকারদের আজ কর্ম লাভের যোগ। সাংসারিক জীবনে বাবার সাহায্য পাবেন। পদস্পদস্থ কর্মকর্তার সাথে জটিলতা কমে আসবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): ভাগ্য উন্নতির সুযোগ আসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো কোন ফল পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতির আশা।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): অপ্রত্যাশিত অর্থ লাভের সুযোগ আসবে। ব্যবসায়ীক ক্ষেত্রে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। শেয়ার ব্যবসায়ীদের আজ কিছু রোজগারের আশা। বিমা থেকে রোজগার হবে।






