Siddhartha-Aditi: সকলের অলক্ষ্যে, চুপিসারে মন্দিরে বিয়ে করলেন সিদ্ধার্থ-অদিতি

গুঞ্জন চলছিল, বেশ কয়েক বছর ধরে এই দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী অদিতি রায় হায়দারী। ‌ প্রকাশ্যে প্রেম করেননি তারা। ‌ এমনকি সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি থাকলেও, কোনো কথা বলেননি সেসব নিয়ে। সবটাই রেখেছিলেন খুব গোপনে। সূত্রের খবর, বুধবার তেলেঙ্গানার এক মন্দিরে সিদ্ধার্থের গলায় মালা পড়িয়েছেন অভিনেত্রী। সেখানেও উপস্থিত ছিলেন না বিশেষ কেউ, সম্পূর্ণটা হয়েছে গোপনে। দুই তারকার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন এই বিয়েতে।

জানা গেছে, অদিতি ও সিদ্ধার্থের বিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রীরঙ্গনায়কাস্বামী মন্দিরে। বুধবার নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন অদিতি ও সিদ্ধার্থ (Siddhartha-Aditi)। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, অদিতি- সিদ্ধার্থ দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ২০১২ তে সত্যদীপ মিশ্রার সঙ্গে বিয়ে করেন অদিতি। আবার ২০০৩ সালে মেঘনার সাথে গাঁটছাড়া বাঁধেন সিদ্ধার্থ। সম্পর্ক বেশিদিন টেকেনি ২০০৯ সালেই ডিভোর্স হয় তাদের। তারপর থেকেই নাকি অদিতি রায় হায়দারির সঙ্গে প্রেম শুরু হয়েছে ‌ এমনটাই জানা গিয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রি সূত্রে। গুঞ্জনের তোয়া কান্না করে সোশ্যাল মিডিয়ার পাতায় নিজেদের ছবি পোস্ট করতেন সিদ্ধার্থ। ‌ ছবি পোস্ট করলেও তাদের প্রেম নিয়ে মুখ খোলেননি কেউই।

অন্ধ্রপ্রদেশের একটি সংবাদ সংস্থার মতে, “অদিতি ও সিদ্ধার্থ (Siddhartha-Aditi) আজ তেলেঙ্গানার বনপারথি জেলায় অবস্থিত শ্রীরাঙ্গাপুরমের শ্রী রঙ্গনায়েকস্বামী মন্দিরে বিয়ে করেছেন।” ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নবদম্পতির এক ঝলক দেখার জন্য। সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানাচ্ছেন ভক্তরা।

বাস্তবের কাপল জুটি বাঁধেন ২০২১ সালে তামিল ছবি ‘মহাসমুদ্রম’-এ। এই ছবিতে সিদ্ধার্থ ও অদিতিকে  (Siddhartha-Aditi) একসাথে দেখা যায় অভিনয় করতে। শুধু ছবিতে অভিনয় নয় নানা পার্টিতে  একসাথেই দেখা যেত অদিতি ও সিদ্ধার্থকে (Siddhartha-Aditi)। এমনকি বেশ কয়েকটি ট্রিপেও সিদ্ধার্থ অদিতি একসঙ্গে গিয়েছিলেন। বহুদিনের এই চর্চিত প্রেমের শুভ পরিণয় ঘটল মন্দিরে।

উল্লেখ্য, সিনেমার পর্দায় দেখা না মিললেও ওয়েব সিরিজে দেখা যায় অদিতিকে। ‘জুবিলি’তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্র শ্রীকান্ত রায়ের স্ত্রী সুমিত্রাদেবীর ভূমিকায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। ‘তাজ: দ্য রেইন অফ রিভেঞ্জ’ সিরিজে আনারকলি হিসেবেও নজর কেড়েছেন অভিনেত্রী। অন্যদিকে তার প্রেমিক সিদ্ধার্থ যে এখন তার বর, তিনি ব্যস্ত সিনেমায়। তার হাতে রয়েছে বেশ কিছু আপকামিং ছবি। তার অনুরাগীরা ব্যস্ত এই জুটির বিয়ের ছবি প্রকাশ্যে আসার। বলাই বাহুল্য তাদের বিয়ের খবরে খুশি তাদের অনুরাগীরা।

RELATED Articles