Mahua Moitra: ইডির তলবকে থোড়াই কেয়ার, ‘হাজিরা দেব না’, কেন্দ্রীয় এজেন্সিকে সাফ জানালেন মহুয়া, আরও বড় বিপাকে জড়াবেন না তো তৃণমূল প্রার্থী?

লোকসভা নির্বাচনের আগে বেশ ভালোই সমস্যায় জড়িয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র (Mahua Moitra)। আগে তো সিবিআই তলব করেছিলই এবার তাঁকে ইডিও হাজিরার নির্দেশ দিয়েছে। কিন্তু সেই তলবকে কার্যত বুড়ো আঙুল দেখালেন মহুয়া (Mahua Moitra)। সূত্রের খবর, তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি হাজিরা দেবেন না।

কী কারণে তলব মহুয়া মৈত্রকে (Mahua Moitra)?

বিদেশী মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলব করে মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। তাঁর সঙ্গে তলব করা হয়েছে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও। তবে মহুয়া আপাতত ভোটের প্রচারে ব্যস্ত কৃষ্ণনগর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি লোকসভা ভোটের জন্য। সেই কারণে তিনি ইডিকে জানিয়েছেন, তিনি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেন তাঁকে তলব না করা হয়। নির্বাচন মিটে গেলে তিনি হাজিরা দেবেন।

প্রসঙ্গত, টাকা নিয়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে গঠন করা হয় এথিক্স কমিটি। সেই কমিটি তদন্তের পর রিপোর্ট দেখা মহুয়া মৈত্রকে (Mahua Moitra) সাংসদ পদ থেকে বহিষ্কার করেন লোকসভার স্পিকার। তবে সেই কৃষ্ণনগর কেন্দ্র থেকেই তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। জোরকদমে আপাতত প্রচার সারছেন তিনি।

বলে রাখি, এর আগেও টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) তলব করেছিল সিবিআই। তবে দু’বারই তিনি ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন। কিছুদিন আগেই মহুয়া মৈত্রের আলিপুরের ফ্ল্যাট ও দলীয় কার্যালয়েও তল্লাশি চালায় সিবিআই। আর এবার ইডির তলব। তবে এবারও ইডির তলব এড়িয়ে গেলেন তৃণমূল প্রার্থী। ভোটের আগে এবার যদি ইডি তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করে, তাহলে যে বহিষ্কৃত সাংসদকে বেশ ঝামেলায় পড়তে হবে, তা বলাই বাহুল্য।

আরও অন্যান্য খবর