আমরা অনেক সময়ই অন্যের জিনিস ব্যবহার করে থাকি। আমাদের কোনও বন্ধুবান্ধব হোক বা আত্মীয়, তাদের নানান জিনিস শখের বশেই মাঝেমধ্যে ব্যবহার করি আমরা। কিন্তু অন্যের এমন কিছু কিছু জিনিস রয়েছে, তা ব্যবহার করলে আমাদের জীবনে ঘোর বিপত্তি নেমে আসতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অন্যের কিছু কিছু জিনিস একবারেই ব্যবহার করা উচিত নয়।
সেই জিনিসগুলি কী কী, আসুন দেখে নিই-
ঘড়ি
অন্যের ঘড়ি কখনও ব্যবহার করবেন না। কারণ মনে করা হয় যার ঘড়ি চেয়ে ব্যবহার করা হয়, তাঁর খারাপ সময় সঞ্চারিত করা হয়। এর ফলে জীবনে নানা সমস্যা দেখা দেয়।
আংটি
কখনও অন্যের আংটি চেয়ে পরা একেবারেই উচিত নয়। কারণ আমরা যেখানে আংটি পরি সেখানকার সঙ্গে আমাদের ভাগ্য, জীবন এবং স্বাস্থ্য জড়িয়ে থাকে। তাই অন্যের রত্ন দিয়ে তৈরি আংটি হোক বা সাধারণ আংটি, কখনও অন্যেরটি পরতে নেই।
কাপড়
অন্যের কাপড় ব্যবহার করলেও নানা দুর্ভাগ্য নেমে আসতে পারে। এ ছাড়া, অন্যের কাপড় ব্যবহার করলে তাঁর নেতিবাচক প্রভাব আপনার মধ্যে নেমে আসতে পারে।
জুতো
অন্যের জুতো ব্যবহার করা খুবই খারাপ কারণ শরীরের বেশি প্রভাব আমাদের পায়ের উপর পরে। তাই যদি অন্যের জুতো ব্যবহার করা হয়, সেই প্রভাবও নিতে হয়। এ ছাড়া, অন্যের জুতো ব্যবহার করলে জীবনে দারিদ্র্য নেমে আসে।
উপহার
কারও দেওয়া উপহার অন্য কাউকে দিয়ে দিতে নেই। নিজের উপহার সব সময়ে নিজেকেই ব্যবহার করতে হয়।
চিরুনি
অন্যের চিরুনি ব্যবহার করা মানে নিজের অজান্তেই আপনি ভাগ্যের বিপত্তি ডেকে আনছেন।





