ভুলেও কখনও তুলসি গাছের কাছে এই জিনিসগুলি রাখবেন না, এতে দেবী লক্ষ্মী প্রবল ক্ষুব্ধ হন

হিন্দু ধর্মে তুলসি গাছকে খুবই শুভ বলে মনে করা হয়। প্রায় প্রতিটি বাড়িতেই তুলসি গাছ দেখা যায়। বিশ্বাস করা হয় যে, যে বাড়িতে তুলসি গাছ থাকে, সেখানে কোনও সমস্যা হয় না। তুলসি গাছের যত্ন নিলে সুখ ও সমৃদ্ধি আসে। তবে এই গাছের কাছে কিছু কিছু জিনিস রাখা খুবই অশুভ।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, তুলসি গাছ রাখার জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে। সেগুলি যদি না মানা হয়, তাহলে বাড়িতে সমস্যা দেখা দিতে পারে। ঘরে দারিদ্রও দেখা বলে মনে করা হয়।

তাহলে দেখে নেওয়া যাক কোন জিনিসগুলি একেবারেই তুলসি গাছের কাছে রাখা একেবারেই উচিত নয়-

  • তুলসি গাছ খুবই পবিত্র। তাই এর আশপাশে কখনই ময়লা রাখবেন না। তুলসির পাত্রের কাছে ডাস্টবিন রাখবেন না। এটা বিশ্বাস করা হয় যে এর ফলে ঘরে দারিদ্র আসে।
  • জুতো বা চপ্পল কখনই তুলসির চারপাশে রাখবেন না। তুলসিকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে তুলসির কাছে জুতো বা চপ্পল রাখলে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হন।
  • তুলসি পাত্রে কখনই শিবলিঙ্গ রাখা উচিত নয়। বিশ্বাস অনুযায়ী, পূর্বজন্মে তুলসীর নাম ছিল বৃন্দা। যিনি ছিলেন জলন্ধর নামে এক অসুরের স্ত্রী। ভগবান শিব এই অসুরকে বধ করেছিলেন। সেই থেকে শিবকে তুলসি থেকে দূরে রাখা হয়।
  • ঘরে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। যদি তা রাখেনও, তাহলে তা তুলসি গাছের কাছে একেবারেই রাখবেন না। এতে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে।
  • তুলসির কাছে ভুলেও ঝাড়ু রাখবেন না। এটা বিশ্বাস করা হয় যে এমনটা করলে ঘরে দারিদ্র আসে।

RELATED Articles