এই বছরের দশমী যেন এক অভিশপ্ত দিন হয়ে থাকবে রাজ্যবাসীর কাছে। এদিন জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানের জলের তোড়ে ভেসে যায় একাধিক মানুষ। এই বানের জেরে মৃত্যু হয়েছে ৮ জনের। এখনও নিখোঁজ অনেকেই। এই ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ উঠেছে। এর পাশাপাশি বিরোধীরা মূল্যবোধ ও মানবিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
আজ, শনিবার একদিকে যখন কলকাতার রেড রোডে কার্নিভাল শুরু হল, ঠিক তার পর মুহূর্তে বিপর্যয় ও উৎসবের ছবি তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যে টুইটটি করেছেন, সেই টুইটের একদিকে দেখা যাচ্ছে হড়পা বানের জেরে ভেসে গিয়ে মৃত ৮ জনের ছবি ও অন্যদিকে এদিন রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢোকার ছবি।
এই টুইটে হড়পা বানের ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন শুভেন্দু। আর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে লিখলেন, “জলপাইগুড়ির মালবাজারের দুর্ঘটনা যদি কলকাতার কোনো ঘাটে ঘটতো, মাননীয়া কি এতটা নিরুত্তাপ থাকতে পারতেন? কার্নিভাল হয় স্থগিত করে দিতেন অথবা পা মেলাতেন না। উত্তরবঙ্গের ঘটনা বলেই কি এত উদাসীন”।
https://twitter.com/SuvenduWB/status/1578709690141540352?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1578709690141540352%7Ctwgr%5E6c640d346dd20c76ba303d757111eade8fe2b504%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews%2Fon-the-left-is-the-picture-of-the-dead-in-the-malbazar-disaster-on-the-right-is-mamata-banerjee-walking-in-the-carnival-shuvendu-adhikari-tweeted%2F
এই ঘটনার পর জলপাইগুড়িতে পুজোর কার্নিভাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিরোধীদের মতে, এই ঘটনা গোটা রাজ্যের জন্যই বেদনাদায়ক। তারা এও প্রশ্ন তুলেছে যে ওই ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য সরকার কীভাবে এত আলো, এত বাজনা বাজিয়ে এমন নাচ-গান করতে পারে!
শুধু বিজেপিই নয়, বাম-কংগ্রেসও এই বিষয়ে প্রশ্ন রেখেছে, “উৎসবে বেহিসাবি টাকা খরচ করা নিয়ে অতীতে যখন প্রশ্ন তোলা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন, উৎসব করব না তো কি শ্রাদ্ধ করব? শনিবারের রেড রড দেখছে, শোকের কোনও বালাই নেই। রাজ্য সরকার উৎসবেই মত্ত”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার